যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজু ভারতীয়দের ফিটনেসকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন ; সুস্থ ও সবল জাতি গড়ার লক্ষ্যে ফিটনেস ভিডিওগুলি ভাগ করে নেওয়ার তিনি আহ্বান জানিয়েছেন

প্রকাশিত: 22 DEC 2020 6:42PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২২ ডিসেম্বর, ২০২০
 
সুস্থ ও সবল দেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আহবানে ফিট ইন্ডিয়া মুভমেন্টের সপক্ষে আজ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী শ্রী কিরেন রিজিজু তাঁর ফিটনেস ভিডিওটি শেয়ার করে ভারতীয়দের ফিটনেস ভিডিও শেয়ার  করার আহ্বান জানিয়েছেন।
 
তিনি বলেন, লক্ষ লক্ষ ভারতীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগে সাড়া দিয়ে ফিট ইন্ডিয়া মুভমেন্ট অংশ নিয়েছেন এবং তাঁদের ভিডিও শেয়ার করেছেন। এক টুইটে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী ' ফিটনেস কা ডোজ আধাঘন্টা রোজ'-এর কথা উল্লেখ করেছেন।
 
এই শ্লোগান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চলতি বছরের গোড়ায় শুরু করেন। পরে তা পুরো দেশজুড়ে একটা অন্য মাত্রা অর্জন করে। শুধু তাই নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক এটি প্রশংসিত হয়।
 
***
 
 
 
CG/SB

(রিলিজ আইডি: 1682813) ভিজিটরের কাউন্টার : 128
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Punjabi , Tamil , Telugu