নির্বাচনকমিশন

কর্ণাটক বিধান পরিষদে দ্বিবার্ষিক নির্বাচন দুটি স্নাতক এবং দুটি শিক্ষক কেন্দ্র থেকে

প্রকাশিত: 29 SEP 2020 1:38PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৯ সেপ্টেম্বর, ২০২০

 

 

          কর্ণাটক বিধান পরিষদে স্নাতক এবং শিক্ষক কেন্দ্রের চারটি সদস্যপদ ৩০শে জুন ২০২০ থেকে শূন্য হয়েছে সদস্যদের অবসরের জন্য। এই আসনগুলির বিস্তারিত বিবরণ নিম্নলিখিত-

          কর্ণাটক

ক্রমিক নং

কেন্দ্রে নাম

সদস্যের নাম

অবসরের তারিখ

১.

কর্ণাটক দক্ষিণপূর্ব স্নাতক

আর চোডারেড্ডি থুপারলি

৩০.৬.২০২০

২.

কর্ণাটক পশ্চিম স্নাতক

এস ভি শাঙ্কানুর

৩০.৬.২০২০

৩.

কর্ণাটক উত্তরপূর্ব শিক্ষক

শরনাপ্পা মাত্তুর

৩০.৬.২০২০

ব্যাঙ্গালোর শিক্ষক

পুত্তান্না

৩০.৬.২০২০

 

          ২. কোভিড-১৯এর জন্য উদ্ভূত জনস্বাস্থ্য বিষয়ক অভূতপূর্ব পরিস্থিতি এবং উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা বিপর্যয় ব্যবস্থাপনা আইন ২০০৫এর অধীনে নির্দেশিকা এবং আদেশ বিবেচনা করে নির্বাচন কমিশন ৮.৬.২০২০তে ভারতের সংবিধানের ৩২৪ ধারা এবং ১৯৫১র জনপ্রতিনিধিত্ব আইনের ১৬ ধারা অনুযায়ী আদেশ দেয় এবং জানিয়ে দেয় উপরোক্ত আসনগুলিতে নির্বাচন হবে পরিস্থিতি খতিয়ে দেখার পর।

          ৩. কর্ণাটকের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছ থেকে পাওয়া তথ্যের বিবেচনা করে কমিশন এখন সিদ্ধান্ত নিয়েছে নিম্নলিখিত সূচি অনুযায়ী কর্ণাটক বিধান পরিষদে স্নাতক এবং শিক্ষক কেন্দ্র থেকে দ্বিবার্ষিক নির্বাচন হবে।

১.

বিজ্ঞপ্তি জারি

১ অক্টোবর, ২০২০২ (বৃহস্পতিবার)

২.

মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন

৮ই অক্টোবর, ২০২০ (বৃহস্পতিবার)

৩.

মনোনয়ন পত্র স্ক্রুটিনি

৯ই অক্টোবর, ২০২০ (শুক্রবার)

৪.

মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন

১২ই অক্টোবর, ২০২০ (সোমববার)

৫.

নির্বাচনের দিন

২৮শে অক্টোবর, ২০২০ (বুধবার)

৬.

ভোগ গ্রহণের সময়

সকাল ৮টা থেকে বিকেল ৫টা

৭.

ভোট গণনা

২ নভেম্বর ২০২০, (সোমবার)

৮.

নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হবে

৫ নভেম্বর ২০২০, (বৃহস্পতিবার)

 

৪. এই নির্বাচনে আদর্শ আচরণবিধি এই মুহূর্ত থেকে বলবৎ হল। কমিশনের ওয়েবসাইটে বিস্তারিত বিবরণ দেখুন এই লিঙ্কগুলিতে :

https://eci.gov.in/files/file/4070-biennial-bye-elections-to-the-legislative-councils-from-council-constituencies-by-graduates%E2%80%99-and-teachers%E2%80%99-and-local-authorities%E2%80%99-constituencies-%E2%80%93-mcc-instructions-%E2%80%93-regarding/

৫. সকল ব্যক্তির জন্য সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়াকালীন বিস্তারিত নির্দেশিকা

i. নির্বাচন সংক্রান্ত প্রতিটি কাজের সময় প্রতিটি ব্যক্তিকে ফেস মাস্ক পরতে হবে।

ii. নির্বাচনের জন্য নির্দিষ্ট হল, ঘর, বাড়িতে প্রবেশের সময়

a)   প্রত্যেক ব্যক্তির থার্মাল স্ক্যানিং করতে হবে

b)   সব জায়গায় স্যানিটাইজার রাখতে হবে

iii. রাজ্য সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশমতো সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে

iv. যতটা সম্ভব বড় ঘর ব্যবহার করতে হবে যাতে সামাজি দূরত্ব বজায় রাখা যায়

v. কোভিড-১৯ বিধি পালন নিশ্চিত করতে নিবাচন কর্মী এবং সুরক্ষা কর্মীদের যাতায়াতের জন্য যথেষ্ট সংখ্যক গাড়ি ব্যবহার করতে হবে

 

৬. কোভিড-১৯এর সময় নির্বাচন সম্পন্ন করতে কঠোরভাবে নির্দেশিকা পালন করতে হবে। কমিশনের ওয়েবসাইটে এই নির্দেশিকা পাওয়া যাবে নিম্নলিখিত লিঙ্কে :

https://eci.gov.in/files/file/12167-broad-guidelines-for-conduct-of-general-electionbye-election-during-covid-19/

 

 

CG/AP/NS


(রিলিজ আইডি: 1660197) ভিজিটরের কাউন্টার : 152
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Tamil , Telugu , Kannada