আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
হরিয়ানায় ৬৯৩ কোটি টাকার মূল্যের ৬৩টি অমরুত প্রকল্প সম্পূর্ণ হয়েছে, ১,৮৭৫ কোটি টাকা মূল্যের ৭৩টি প্রকল্প বাস্তবায়ন পর্যায় রয়েছে
প্রকাশিত:
10 SEP 2020 1:46PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ সেপ্টেম্বর, ২০২০
আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের সচিব শ্রী দুর্গাশঙ্কর মিশ্র জানিয়েছেন যে হরিয়ানায় ৬৯৩ কোটি টাকার মূল্যের ৬৩টি অমরুত প্রকল্প সম্পূর্ণ হয়েছে, ১,৮৭৫ কোটি টাকা মূল্যের ৭৩টি প্রকল্প বাস্তবায়ন পর্যায় রয়েছে। হরিয়ানা রাজ্যের জন্য মোট ২,৫৬৬ কোটি টাকার বার্ষিক কর্ম পরিকল্পনা অনুমোদিত হয়েছে। এদিন পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড় রাজ্যের শীর্ষ আধিকারিকদের সঙ্গে অনলাইনে পর্যালোচনা বৈঠক করেন শ্রী দুর্গাশঙ্কর মিশ্র। তিনি এই রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কেন্দ্রের এই প্রকল্প যথাযথভাবে বাস্তবায়িত হওয়ার জন্য উচ্ছ্বসিত প্রশংসা করেন। বাকি থাকা প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধও জানান তিনি। শ্রী বলেন এই প্রকল্পের মেয়াদের সময়সীমা আগামী বছরের ৩১শে মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে । এই সময়সীমার মধ্যে সমস্ত প্রকল্প শেষ করারও পরামর্শ দেন তিনি । বৈঠকে হরিয়ানা ও পাঞ্জাবের মুখ্যসচিব ও চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক উপদেষ্টা উপস্থিত ছিলেন।
পর্যালোচনা বৈঠকে জানানো হয়েছে অমরুত প্রকল্পের জাতীয় ক্রমতালিকায় হরিয়ানা ১২, পাঞ্জাব ২৬ এবং চণ্ডীগড় দ্বিতীয় স্থানে রয়েছে। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের কাজ এগিয়ে নিয়ে যাওয়া এবং কর্ম দক্ষতা বাড়ানোর জন্য আরও সচেষ্ট হওয়ার অনুরোধ জানান শ্রী মিশ্র।
হরিয়ানায় এপর্যন্ত ২.২৯ লক্ষ পরিবারে ট্যাপের মাধ্যমে জল সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। চণ্ডীগড়ে ২০,০০০ ট্যাপ সংযোগের লক্ষ্যমাত্রা পূরণ করা হয়েছে। হরিয়ানায় ২.২২ লক্ষ নিকাশী নালার সংযোগ স্থাপন করা হয়েছে। পাঞ্জাবে ১.৭৫ লক্ষ নতুন নিকাশী নালা সংযোগ তৈরি করা হয়েছে। চণ্ডীগড়ে ২০,০০০ নতুন নিকাশী নালা সংযোগ তৈরি করা হয়েছে। হরিয়ানায় ৩০০টি জায়গায় জল আটকে থাকার সমস্যা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থার উন্নতিসাধন করা হয়েছে। ইতিমধ্যেই হরিয়ানায় রাস্তায় পুরনো আলো পরিবর্তন করে ১.৯৫ লক্ষ, পাঞ্জাবে ২.৫১ লক্ষ এবং চণ্ডীগড়ে ৪৩,৮৫৩টি এলইডি আলো লাগানো হয়েছে। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে অনলাইনের মাধ্যমে বাড়ি তৈরির অনুমতি ব্যবস্থাপনা চালু করা হয়েছে।
এদিনের বৈঠকে জানানো হয় যে মন্ত্রকের আওতাধীন সমস্ত প্রকল্পের কাজকর্ম খতিয়ে দেখার জন্য একটি ড্যাশবোর্ড তৈরি করা হয়েছে। এখানে এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শহরগুলির বিভিন্ন তথ্য উপলব্ধ রয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০১৫ সালের ২৫শে জুন দেশের ৫০০টি শহরে এই প্রকল্পের সূচনা করেছিলেন। এর জন্য কেন্দ্রীয় সরকার মোট ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার বিগত পাঁচ বছরে ৫০,০০০ কোটি টাকা ব্যয় করেছে।
CG/SS/SKD
(রিলিজ আইডি: 1653059)
ভিজিটরের কাউন্টার : 149