উত্তর-পূর্বাঞ্চলেরউন্নয়নসংক্রান্তমন্ত্রক

কেন্দ্রীয় মন্ত্রী ড:জিতেন্দ্র সিংহ আজ "নিরাম্যাক" আধিকারিক এবং এফ পি ও গুলির সঙ্গে আলোচনা করেন


ড:জিতেন্দ্র সিংহ বলেন, ভারতের কোভিড পরবর্তী অর্থনীতিতে উত্তর পূর্বাঞ্চলের কৃষিক্ষেত্রর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে

নিরাম্যাককে লাভজনক উদ্যোগ হিসাবে গড়ে তুলতে দ্রুত পরিকল্পনা গ্রহণের কথা বলেন ড:জিতেন্দ্র সিংহ

প্রকাশিত: 26 AUG 2020 4:24PM by PIB Kolkata

নতুন দিল্লী, ২৬শে অগাস্ট, ২০২০

 



উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন সংক্রান্ত মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী,প্রধানমন্ত্রী দপ্তরের প্রতিমন্ত্রী, কর্মী, জন-অভিযোগ এবং পেনশন মন্ত্রকের প্রতিমন্ত্রী, পরমাণু শক্তি এবং মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ড:জিতেন্দ্র সিংহ আজ বলেছেন ভারতের কোভিড-19 পরবর্তী অর্থনীতিতে উত্তর পূর্বাঞ্চলের কৃষিক্ষেত্র গুরুত্বপূর্ণ ভুমিকা নেবে। নর্থ ইস্টার্ন রিজিওনাল এগ্রিকালচার মার্কেটিং কর্পোরেশন লিমিটেডের(নিরাম্যাক) আধিকারিক এবং কৃষক গোষ্টির সঙ্গে আলোচনাকালে ড: জিতেন্দ্র সিংহ বলেন,দেশের একাধিক বানিজ্য প্রতিষ্ঠান উত্তর-পূর্বাঞ্চলের বিস্তৃত কৃষি ও খামারজাত সামগ্রী উৎপাদনের বিষয়ে উৎসাহী। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তিনি বলেন, এই অঞ্চলে ফলের নির্যাস এবং ফলের রসের একাধিক শিল্প গঠনের লোভনীয় প্রস্তাব আসছে। এই প্রস্তাবগুলি দ্রুত রূপায়ণ করতে হবে।


ড:জিতেন্দ্র সিংহ নিরাম্যাক কে লাভজনক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার আহ্বান জানান। কোভিড পরবর্তীকালে এই অঞ্চলের অনন্য উৎপাদন, দেশের অন্যান্য অঞ্চলে বিক্রি করার ওপর বিশেষ জোর দেন। আগামী এক সপ্তাহের মধ্যে এই বিষয়ে পরিকল্পনা করার পরামর্শ দেন তিনি।


ড:সিংহ বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে কৃষকদের পাশে দাঁড়ালে তা নিরাম্যাক, কৃষক গোষ্টী, উত্তর-পূর্বাঞ্চল এবং গোটা দেশের ক্ষেত্রেই উৎসাহব্যাঞ্জক হবে। প্রত্যেক স্তর থেকেই যখন উত্তর পূর্বাঞ্চলের কৃষিক্ষেত্রর উন্নয়নে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, তখন কোভিড পরবর্তী ভারতের অর্থনীতি পুনর্গঠনে নিশ্চিতভাবে সাহায্য করবে।


এই অঞ্চলের তাজা ও ভিন্নধরনের ফলের প্রাচুর্য এবং অন্যান্য অনন্য কৃষিজাত সামগ্রী,যেমন কালো চাল ইত্যাদি যদি নিরাম্যাক তুলে ধরে তাহলে এই অঞ্চলের কৃষকদের আয় বৃদ্ধি পাবে। পাশাপাশি তিনি লক্ডাউনের সময় কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য নিরাম্যাকের ভূমিকার প্রশংসা করেন।একই সঙ্গে তিনি তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। ২০১৮-১৯ অর্থবর্ষে নিরাম্যাকের ২ কোটি টাকার টার্নওভার থেকে ২০১৯-২০ অর্থবর্ষে টার্নওভার ২০ কোটি টাকায় উন্নীত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। আগামী ৫ বছরে ২০০ কোটি টাকার লেনদেনের লক্ষ্যমাত্রা পূরণের আহ্বান জানান তিনি।


উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন সংক্রান্ত মন্ত্রকের সচিব ড:ইন্দ্রজীত সিংহ এন ই সির সচিব শ্রী মসেস কে চালাই, নিরাম্যাকের সভাপতি শ্রী সৌরভ এন্ডলে সহ মন্ত্রকের একাধিক পদস্থ আধিকারিক আজকের ভিডিও কনফারেন্সে যোগ দেন।

 


CG/PPM


(রিলিজ আইডি: 1648866) ভিজিটরের কাউন্টার : 205
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Tamil , Telugu