প্রতিরক্ষামন্ত্রক
সেনাপ্রধান জেনারেল এমএম নারভানে, পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন
প্রকাশিত:
05 MAY 2020 8:23PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৫ মে, ২০২০
সেনাবাহিনীর প্রধান জেনারেল এম এম নারভানে ৪ ও ৫ মে পূর্ব ভারতের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এর মধ্যে সুকনা, বিন্নাগুড়ি এবং পানাগড়ও তাঁর সফরসূচীতে ছিল।
শ্রী নারাভানের দু দিনের সফরকালে কমান্ডাররা ওই অঞ্চলের বিভিন্ন বিভাগের কার্যকরী প্রস্তুতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও লজিস্টিক বিষয় সম্পর্কে সেনাপ্রধানকে অবহিত করেন। তিনি স্থলভাগে মোতায়েন থাকা সেনাদের সাথে উদ্ভুত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করেন এবং সীমান্ত পরিস্থিতিও পর্যালোচনা করেন। তাঁর সফরকালে তিনি কোভিড -১৯-এর বিরুদ্ধে দেশবাসীর লড়াইয়ে উল্লেখযোগ্য অবদান রাখার লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনীর তৈরী বিভিন্ন সুযোগ-সুবিধাও পরিদর্শন করেন। তিনি বিভিন্ন ক্ষেত্রে সেনাবাহিনীর প্রস্তুতির পাশাপাশি প্রশিক্ষণের মানেরও প্রশংসা করেন এবং এই কঠিন সময়ে সকল পদাধিকারী সেনাকে ভাল কাজ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানান।
CG/TG
(রিলিজ আইডি: 1621540)
ভিজিটরের কাউন্টার : 131