• Sitemap
  • Advance Search
Social Welfare

ন্যাশনাল অ্যাকাডেমিক ডিপোজিটরি (NAD)

प्रविष्टि तिथि: 07 JUL 2026 19:17 PM

শিক্ষাক্ষেত্রে ডিজিটাল প্রশাসনকে আরও শক্তিশালী করার পথে 

৭ জুলাই, ২০২৬

 

বর্তমান শিক্ষাগত নথি ব্যবস্থাপনার চিত্র
ভারতে বিশ্বের অন্যতম বৃহৎ ও বৈচিত্র্যময় শিক্ষা ব্যবস্থা রয়েছে। ২০২৪–২৫ সালের হিসাব অনুযায়ী, দেশে প্রায় ১৪.৭১ লক্ষ স্কুল, ১,৪২০টি বিশ্ববিদ্যালয়, ৫৩,৫৮৩টি কলেজ, ১৬,৭৯৫টি স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান এবং ২৮০টি গবেষণা ও উন্নয়ন (R&D) প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলি প্রতি বছর ডিগ্রি, ডিপ্লোমা, শংসাপত্র, নম্বরপত্র এবং মূল্যায়ন প্রতিবেদন-সহ লক্ষ লক্ষ শিক্ষাগত নথি তৈরি করে।

এত বিপুল পরিমাণ কাগজভিত্তিক শিক্ষাগত নথি পরিচালনা করা সময়সাপেক্ষ, ব্যয়বহুল এবং অদক্ষ। কাগজের নথি হারিয়ে যাওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া বা জালিয়াতির শিকার হওয়ার ঝুঁকিতে থাকে। একই সঙ্গে, হাতে-কলমে যাচাইকরণের প্রক্রিয়া শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান, নিয়োগকর্তা এবং অন্যান্য অংশীজনের জন্য অপ্রয়োজনীয় বিলম্বের সৃষ্টি করে।

জাতীয় শিক্ষা নীতি (NEP) ২০২০ আরও নমনীয়, শিক্ষার্থী-কেন্দ্রিক এবং বহুবিষয়ভিত্তিক শিক্ষা ব্যবস্থার রূপরেখা তুলে ধরেছে। মাল্টিপল এন্ট্রি-মাল্টিপল এক্সিট (MEME), ন্যাশনাল ক্রেডিট ফ্রেমওয়ার্ক (NCrF) এবং অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস (ABC)-এর মতো উদ্যোগের মাধ্যমে NEP ২০২০ নমনীয় শিক্ষার পথ এবং আজীবন শিক্ষার সুযোগ নিশ্চিত করেছে। শিক্ষার্থীরা যখন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার বিভিন্ন স্তর থেকে অর্জিত শিক্ষাগত সাফল্য একত্রিত করছে, তখন একটি নিরাপদ, আন্তঃসংযুক্ত (Interoperable) এবং সহজে ব্যবহারযোগ্য শিক্ষাগত নথি ব্যবস্থার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এই সংস্কারগুলিকে সমর্থন করতে সরকার ন্যাশনাল অ্যাকাডেমিক ডিপোজিটরি (NAD) চালু করেছে—যা শিক্ষাগত ডিগ্রি, ডিপ্লোমা ও অন্যান্য শিক্ষাগত সনদপত্রের ডিজিটাল সংরক্ষণ, যাচাইকরণ, প্রমাণীকরণ এবং ইস্যুর জন্য একটি সর্বভারতীয় কাঠামো। নিরাপদ ডিজিটাল সংগ্রহশালায় শিক্ষাগত নথি সংরক্ষণের মাধ্যমে NAD শিক্ষার্থীদের যে কোনো সময়, যে কোনো স্থান থেকে তাদের শিক্ষাগত শংসাপত্র ব্যবহার করার সুযোগ দেয়, ফলে, প্রদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে কাগজের কপি সংগ্রহের প্রয়োজন হয় না। একই সঙ্গে, এটি নিয়োগকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য সংস্থার জন্য নথি যাচাইকরণের প্রক্রিয়াকে সহজ করে এবং প্রমাণীকৃত ডিজিটাল নথির মাধ্যমে জালিয়াতির ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে।

২০২০ সাল থেকে ন্যাশনাল অ্যাকাডেমিক ডিপোজিটরি (NAD)-র কার্যক্রম ডিজিলকার (DigiLocker)-এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির আওতায় ২০১৫ সালের ১ জুলাই চালু হওয়া ডিজিলকার শিক্ষাগত শংসাপত্র ইস্যু ও ব্যবহারের জন্য একটি কার্যকর ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যার মধ্যেই NAD পরিচালিত হয়। এই ব্যবস্থার তৃতীয় গুরুত্বপূর্ণ অংশ হল অটোমেটেড পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি (APAAR) এবং অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস (ABC), যা শিক্ষার্থীদের অর্জিত একাডেমিক ক্রেডিট সংরক্ষণ করে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অ্যাকাডেমিক গতিশীলতা নিশ্চিত করে। এই তিনটি উপাদান মিলেই নিরাপদ শিক্ষাগত নথি ব্যবস্থাপনার জন্য একটি সমন্বিত ডিজিটাল পরিবেশ গড়ে তুলেছে। NAD সরকারের ই-সনদ (e-Sanad) পরিষেবার সঙ্গেও সংযুক্ত। এর মাধ্যমে শিক্ষাগত এবং অন্যান্য সরকারি নথির বৈদ্যুতিন যাচাইকরণ, সত্যায়ন (Attestation) এবং অ্যাপোস্টিল (Apostille) করা সম্ভব হয়। ফলে, উচ্চশিক্ষা, চাকরি বা বিদেশে অন্যান্য সুযোগের জন্য আবেদনকারী ভারতীয় নাগরিকদের নথি যাচাইকরণের প্রক্রিয়া অনেক সহজ হয়েছে।

NAD-এ কেন্দ্রীয়, রাজ্য, বেসরকারি ও ডিমড-টু-বি বিশ্ববিদ্যালয়, CBSE এবং অন্যান্য স্কুল শিক্ষা বোর্ড, জাতীয় গুরুত্বসম্পন্ন প্রতিষ্ঠান (Institutions of National Importance) এবং অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নিবন্ধিত রয়েছে। এর অংশীজনদের মধ্যে রয়েছেন শিক্ষার্থী ও অন্যান্য শিক্ষাগত সনদধারী, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ড, যোগ্যতা মূল্যায়নকারী সংস্থা, যাচাইকরণকারী প্রতিষ্ঠান যেমন ব্যাঙ্ক, দেশীয় ও বিদেশি নিয়োগকারী সংস্থা এবং বিভিন্ন সরকারি দপ্তর প্রভৃতি।
NAD-র প্রশাসনিক কাঠামো
ন্যাশনাল অ্যাকাডেমিক ডিপোজিটরি (NAD)-র দায়িত্বপ্রাপ্ত মূল মন্ত্রক হল শিক্ষা মন্ত্রক। ডিজিলকার (DigiLocker)-এর মাধ্যমে NAD বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)-কে নোডাল সংস্থা হিসেবে মনোনীত করা হয়েছে। একটি শক্তিশালী আইনি ও নিয়ন্ত্রক কাঠামোর সমর্থনে সমন্বিত প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে এই ব্যবস্থা পরিচালিত হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলি যাচাইকৃত ডিজিটাল শিক্ষাগত নথি ইস্যু করে, যা শিক্ষার্থীরা নিরাপদে ব্যবহার ও শেয়ার করতে পারে এবং অন্যান্য সংস্থা দ্রুত ও নির্ভরযোগ্যভাবে সেগুলি যাচাই করতে পারে। তথ্যপ্রযুক্তি আইন, ২০০০ (Information Technology Act, 2000) অনুযায়ী সমস্ত ডিজিটাল শংসাপত্র আইনত বৈধ এবং কাগজের নথির সমান আইনি স্বীকৃতি বহন করে। আইনি ও নিয়ন্ত্রক কাঠামো এই ব্যবস্থা একটি শক্তিশালী আইনি ভিত্তির ওপর পরিচালিত হয়। এর মধ্যে রয়েছে-

তথ্যপ্রযুক্তি আইন, ২০০০ (Information Technology Act, 2000) – বৈদ্যুতিন নথি ও ডিজিটাল স্বাক্ষরকে আইনগত স্বীকৃতি প্রদান করে।
ডিজিটাল লকার বিধি, ২০১৬ (Digital Locker Rules, 2016) – ব্যবহারকারীর সুস্পষ্ট সম্মতি ছাড়া কোনো নথি শেয়ার করা না হয়, তা নিশ্চিত করে। ন্যাশনাল ই-অথেনটিকেশন ফ্রেমওয়ার্ক (NeAF) – নিরাপদ পরিচয় যাচাইকরণ ও প্রমাণীকরণের ব্যবস্থা নিশ্চিত করে।

ন্যাশনাল অ্যাকাডেমিক ডিপোজিটরি (NAD):

কার্যপ্রবাহ

NAD-র কার্যক্রম একটি সুসংগঠিত ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়।
শিক্ষাগত সনদপত্র তৈরি: শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড এবং অন্যান্য অনুমোদিত সংস্থা) কোনো কোর্স বা পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পর ডিগ্রি, ডিপ্লোমা, শংসাপত্র ও নম্বরপত্রের মতো শিক্ষাগত সনদপত্র প্রদান করে।

ডিজিলকার/NAD-তে ডিজিটাল আপলোড:

প্রতিষ্ঠানগুলি যাচাইকৃত শিক্ষাগত নথিগুলি নিরাপদভাবে ডিজিলকার (DigiLocker) প্ল্যাটফর্মের সাহায্যে ন্যাশনাল অ্যাকাডেমিক ডিপোজিটরি (NAD)-তে আপলোড বা ইস্যু করতে পারে।

ডিজিলকারের মাধ্যমে শিক্ষার্থীর প্রবেশাধিকার: 

নথি ইস্যু হওয়ার পর সেগুলি স্বয়ংক্রিয়ভাবে শিক্ষার্থীর ডিজিলকার অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত হয়ে যায়, যেখান থেকে শিক্ষার্থী যে কোনো সময় নিরাপদে সেগুলি ব্যবহার করতে পারে।

সম্মতিভিত্তিক শেয়ারিং:

শিক্ষার্থীরা ডিজিলকারের মাধ্যমে স্পষ্ট সম্মতি দেওয়ার পরই তাদের শিক্ষাগত নথি নিয়োগকর্তা, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি সংস্থার সঙ্গে শেয়ার করতে পারে।

অনুমোদিত সংস্থার মাধ্যমে যাচাইকরণ: 

অনুমোদিত সংস্থাগুলি NAD/ডিজিলকারের মাধ্যমে সরাসরি নথির সত্যতা যাচাই করতে পারে, ফলে নথিগুলি যে আসল এবং অপরিবর্তিত, তা নিশ্চিত হয়।

নিরাপদ ও স্থায়ী সংরক্ষণ:

সমস্ত নথি নিরাপদে ডিজিটাল আকারে সংরক্ষিত থাকে। এর ফলে, কাগজের শংসাপত্রের প্রয়োজনীয়তা কমে এবং হারিয়ে যাওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া বা জালিয়াতির মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি হ্রাস পায়। এই প্রক্রিয়ার মাধ্যমে কাগজভিত্তিক নথি ব্যবস্থাপনা থেকে সম্পূর্ণ ডিজিটাল শিক্ষাগত নথি ব্যবস্থায় নির্বিঘ্ন রূপান্তর নিশ্চিত হয়।

NAD-র প্রধান সুবিধাসমূহ
ন্যাশনাল অ্যাকাডেমিক ডিপোজিটরি (NAD) একটি নিরাপদ, নির্ভরযোগ্য এবং কাগজবিহীন কাঠামো প্রদান করে। এটি শিক্ষার্থী ও অন্যান্য শিক্ষাগত সনদধারীদের ডিজিটাল শিক্ষাগত শংসাপত্রে আজীবন প্রবেশাধিকার নিশ্চিত করে, ফলে, তারা যে কোনো সময় এবং যে কোনো স্থান থেকে তাদের নথি সংগ্রহ ও শেয়ার করতে পারেন। প্রকৃত শিক্ষাগত শংসাপত্র তাৎক্ষণিকভাবে যাচাই করার সুবিধার মাধ্যমে NAD স্বচ্ছতা বৃদ্ধি করে, পরিষেবা প্রদানের মান উন্নত করে এবং নথি জালিয়াতির ঝুঁকি কমায়। পাশাপাশি, এটি ভর্তি, নিয়োগ এবং অন্যান্য শংসাপত্র যাচাইকরণের প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করে তোলে। এই কাঠামো ডিজিটাল শিক্ষাগত শংসাপত্র ব্যবস্থাপনায় ভারতকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলেছে।

শিক্ষার্থী ও অন্যান্য শিক্ষাগত সনদধারী: 

তাঁরা সারা জীবন তাঁদের ডিজিটাল শিক্ষাগত শংসাপত্র নিরাপদে ব্যবহার, সংরক্ষণ, সংগ্রহ এবং শেয়ার করতে পারেন।

শিক্ষাপ্রতিষ্ঠান ও মূল্যায়নকারী সংস্থা: 

বিশ্ববিদ্যালয়, বিদ্যালয় শিক্ষা পর্ষদ, পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষ এবং শংসাপত্র প্রদানকারী সংস্থাগুলি NAD কাঠামোর মাধ্যমে প্রমাণীকৃত ডিজিটাল শিক্ষাগত নথি ও সনদপত্র ইস্যু করে।

যাচাইকরণকারী সংস্থা:

 নিয়োগকর্তা, স্কুল ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, ব্যাঙ্ক এবং লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে শিক্ষাগত শংসাপত্রের সত্যতা যাচাই করতে পারে, ফলে যাচাইকরণের সময় এবং প্রশাসনিক বোঝা উল্লেখযোগ্যভাবে কমে।
ভারতের ডিজিটাল ভবিষ্যতে NAD-র ভূমিকা
ন্যাশনাল অ্যাকাডেমিক ডিপোজিটরি (NAD) ভারতের শিক্ষা ক্ষেত্রে ডিজিটাল প্রশাসনিক কাঠামোর একটি অন্যতম ভিত্তি। এটি শিক্ষাগত নথির নিরাপদ, মানসম্মত এবং আন্তঃসংযুক্ত ব্যবস্থাপনা নিশ্চিত করে। সম্মতিভিত্তিক প্রবেশাধিকার এবং তাৎক্ষণিক শংসাপত্র যাচাইকরণের সুবিধার মাধ্যমে এটি দক্ষতা, স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করে এবং কাগজভিত্তিক নথির ওপর নির্ভরতা কমায়। ডিজিলকার (DigiLocker) ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে NAD একটি নিরাপদ, নাগরিক-কেন্দ্রিক এবং ডিজিটালভাবে সক্ষম শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ভারতের লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে।

তথ্যবিবরণী

  1. Ministry of Electronics and Information Technology (MeitY)

https://negd.gov.in/blog/digilocker-the-digital-briefcase-for-indias-authentic-e-documents/

https://nad.digilocker.gov.in/

https://www.digilocker.gov.in/web/case-study

 

  1. Ministry of Education

https://nad.gov.in/

https://dashboard.aishe.gov.in/hedirectory/#/hedirectory

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154950&ModuleId=3&reg=3&lang=1

  1. Ministry of External Affairs

https://esanad.nic.in/home

Click here to see PDF

 

SSS/RP......

(तथ्य सामग्री आईडी: 150735) आगंतुक पटल : 8


Provide suggestions / comments
इस विश्लेषक को इन भाषाओं में पढ़ें : English , हिन्दी