57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

আইএফএফআই২০২৬-এ আকি এবং দ্য হান্ট্রেস এই দুটি ছবি সীমানা পেরিয়ে মানবিক আবেগের ভাবধারায় মূর্ত

প্রকাশিত: 23 NOV 2026 7:32PMby PIB Kolkataরিলিজ আইডি: 2340876Views: 5

গোয়া, ২৩ নভেম্বর ২০২৬

 

গোয়ায় আয়োজিত ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই)-এ প্রদর্শিত দুটি ভিন্নধর্মী চলচ্চিত্রে একটা সাধারণ মিল আছে। উভয় চলচ্চিত্রে গল্প বলার কেন্দ্রে এক মানবিক আবেগ কিছু বোঝার আগেই দর্শকদের মনে গভীর অনুভব গড়ে তোলে। আকি-র নির্মাতা তিয়াগো গোদেস এবং দ্য হান্ট্রেস পরিচালনা করেছেন অ্যান্ড্রুস কোয়েরা।চলচ্চিত্র উৎসব চলাকালীন সাংবাদিক সম্মেলনে উভয় পরিচালক তাঁদের নির্মিত ছবি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

 

তিয়াগো গেদেস পরিচালিত আকি জে. এম. কোটজির জিসাস ট্রিলজি অবলম্বনে নির্মিত একটি ডিস্টোপিয়ান ড্রামা। ছবিটি উৎসবের ইন্টারন্যাশনাল কম্পিটিশন বিভাগে প্রদর্শিত হচ্ছে। অন্যদিকে, মেক্সিকান-আমেরিকান চলচ্চিত্র নির্মাতা সুজান অ্যান্ড্রুস কোরেয়ার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য হান্ট্রেস স্প্যানিশ ভাষার একটি ড্রামা-থ্রিলার। এটি মেক্সিকোর সিউদাদ হুয়ারেজে মহিলাদের ওপর নৃশংসতার এক বাস্তবধর্মী চলচ্চিত্রায়ন।

আকি এই ছবিটি এ'বছরেরই অর্থাৎ ২০২৬-এর চলচ্চিত্র। প্রিমিয়ার হয়েছিল ১৮ মে কান চলচ্চিত্র উৎসবে। গোয়াতে ২০ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত আয়োজিত আইএফএফআই ২০২৬-এর আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটি প্রদর্শিত হচ্ছে। কোটজির জিসাস ট্রিলজি অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটির প্রেক্ষাপট এমন এক সমাজ, যেখানে মানুষ অতীতের কোনো স্মৃতি ছাড়াই জীবন শুরু করে; এখানে স্মৃতি মুছে ফেলা হয় এবং সবার ওপর কঠোরভাবে নিয়ম মেনে চলার বাধ্যবাধকতা চাপিয়ে দেওয়া হয়।

 

গল্পটি সিমনকে কেন্দ্র করে আবর্তিত হয়, যে নতুন পৃথিবীতে যাত্রাপথে ডেভিড নামের এক ছোট বালকের দেখা পায় এবং তাকে নিজের কাছে আশ্রয় দেয়। বালকের জন্য একজন মায়ের প্রয়োজন—এই ভেবে সিমন ইনেসের শরণাপন্ন হয়। ইনেস তাতে সম্মত হলে, তারা তিনজন মিলে ধীরে ধীরে এক ভিন্নধর্মী পরিবার গড়ে তোলে। কিন্তু সমাজ যে নিয়ম মেনে চলার প্রত্যাশা করে, সেই সমাজে ডেভিডের মতো কাউকে মেনে নেওয়া কঠিন হয়ে পড়ে। সমাজের ছাঁচে সে নিজেকে খাপ খাওয়াতে অস্বীকার করে। নিজের কল্পনাশক্তি ও স্বাধীনতার আকাঙ্ক্ষার মাধ্যমে সে তার চারপাশের পৃথিবীকে চ্যালেঞ্জ জানায়। সিমন ও ইনেস বুঝতে পারে যে, একটি সন্তানকে বড় করে তোলা এক অনিশ্চিত যাত্রা। এখানে দেখা দিয়েছে অসংখ্য প্রশ্ন, কিন্তু কোনো সহজ উত্তর নেই। পরিচালক তিয়াগো গেদেস জানিয়েছেন, চলচ্চিত্রটি মানুষ হওয়ার অর্থ অন্বেষণের চেষ্টা করে। এটি এমন কিছু দার্শনিক প্রশ্ন উত্থাপন করে, যা নিয়ে প্রত্যেকেরই ভাবা উচিত। 

গেদেস যে ধারণাটি তুলে ধরেছেন তা হল, পরিবার মানেই কেবল রক্তের সম্পর্ক নয়; বরং ধর্ম বা ঈশ্বরের আশ্রয় না নিয়ে, গভীর মানবিক অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষ যে সিদ্ধান্তগুলো নেয়, তার মাধ্যমেই পরিবার গঠিত হতে পারে। 

দ্য হান্ট্রেস ছবিতে দেখানো হয়েছে ন্যায়বিচারের জন্য আর্তনাদ।

দ্য হান্ট্রেস ২০২৬ সালের একটি স্পেনীয় ভাষার ড্রামা-থ্রিলার চলচ্চিত্র। সুজান অ্যান্ড্রুস কোরেয়া পরিচালিত এই ছবিতে আদ্রিয়ানা পাজ অভিনয় করেছেন সিউদাদ হুয়ারেজের এক কারখানার শ্রমিকের ভূমিকায়।যিনি নিজে নৃশংশতার শিকার হওয়ার পর অপরাধীদের বিরুদ্ধে নিজের হাতেই বিচার তুলে নেওয়ার পথ বেছে নেন। চলচ্চিত্রটি নারীদের ওপর নৃশংশতার বাস্তব ঘটনা নির্ভর। ২০১৩ সালের ডায়ানা, হান্টার অব দ্য বাস ড্রাইভার্স-এর ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত; যেখানে এক অজ্ঞাত পরিচিত বিচারহীনতার সংস্কৃতির মধ্যে বসবাসঅকারী বাস চালকদের গুলি করে হত্যা করেছিলেন।

কোরেয়া বলেছেন, তাঁর উদ্দেশ্য ছিল দর্শকদের সামনে নায়কের শক্তিহীনতা এবং হতাশার একটি সংবেদনশীল অভিজ্ঞতা তুলে ধরা, যাতে তারা অনুভব করতে পারে কেন সে তার নিজের হাতে ন্যায়বিচার এবং প্রতিশোধ নেবার পথ গ্রহণ করেছিল। 

কোরেয়া বলেন, অন্যান্য প্রকল্পের পাশাপাশি ছবিটি তৈরি করতে তার দশ বছর সময় লেগেছে।

দুটি ছবিই বুদ্ধি দিয়ে বিবেচনার চেয়ে হৃদয়ের কথা বলে। উভয় পরিচালকই কাহিনীর চেয়ে অনুভূতির ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। চলচ্চিত্র দুটি দেখায় যে, নির্দিষ্ট সাংস্কৃতিক ও সামাজিক প্রেক্ষাপটে গড়ে ওঠা গল্পগুলো কীভাবে ভাষা ও সীমান্তের গণ্ডি পেরিয়ে যায়।

সেশনটি সঞ্চালনা করেন শ্রীয়াঙ্কা চ্যাটার্জী।

 

IFFILOID সম্পর্কে এখানে পড়ুন: 

https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1&reg=48

 

 

 

SC/AB/NS


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2340876
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026