প্রকাশিত:
24 NOV 2026 11:39AM by PIB Kolkata
নতুন দিল্লি ২৪ নভেম্বর 2026
শ্রী গুরু নানক দেব জি-র পবিত্র প্রকাশ পর্ব উপলক্ষে উপরাষ্ট্রপতি শ্রী সি. পি. রাধাকৃষ্ণান আজ নয়াদিল্লির গুরুদ্বার রকাবগঞ্জ সাহিব পরিদর্শন করেন এবং প্রার্থনা জানান। এছাড়া, শ্রী গুরু গ্রন্থ সাহিব জির প্রতি শ্রদ্ধা নিবেদনের নিদর্শন হিসেবে তিনি রুমালা সাহিব অর্পণ করেন।
https://x.com/VPIndia/status/2125103555044602329?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2125103555044602329%7Ctwgr%5E4071ecc174ae575a57f2c4c19c4fe53da183a16b%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2340728reg%3D48lang%3D2
এই পবিত্র ও শুভ উপলক্ষে উপরাষ্ট্রপতি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।
নিজের শুভেচ্ছাবার্তায় উপরাষ্ট্রপতি বলেন:
“শ্রী গুরু নানক দেব জি-র পবিত্র প্রকাশ পর্ব উপলক্ষে আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
সত্য, সাম্য, সহমর্মিতা, নিঃস্বার্থ সেবা এবং সর্বজনীন ভ্রাতৃত্ববোধের বিষয়ে শ্রী গুরু নানক দেব জির চিরন্তন শিক্ষা আজও মানবজাতিকে আলোকিত করে চলেছে। শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি সমাজ গড়ে তুলতে তাঁর শিক্ষা আমাদের অনুপ্রাণিত করে।
‘কিরত করো, বন্দ ছকো এবং নাম জপো’—তাঁর এই বাণী আমাদের ন্যায়নিষ্ঠা, মর্যাদা এবং মানবসেবার আদর্শে জীবনকে পরিচালিত করতে পথ দেখাক।”
অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী, দিল্লির উপরাজ্যপাল শ্রী তরণজিৎ সিং সান্ধু, দিল্লির মন্ত্রী শ্রী মনজিন্দর সিং সিরসা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
SC/MP/DM....