রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

গুরু তেগ বাহাদুর জি-এর শহীদ দিবসের প্রাক্কালে ভারতের রাষ্ট্রপতির বার্তা

প্রকাশিত: 23 NOV 2026 6:42PM by PIB Kolkata

দিল্লি ২৩ নভেম্বর ২০২৬

 

গুরু তেগ বাহাদুর জি-এর ‘শহীদ দিবস’-এর প্রাক্কালে ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু তাঁর বার্তায় বলেছেন:

“গুরু তেগ বাহাদুর জি-এর শহীদ দিবস উপলক্ষে আমি তাঁর প্রতি আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি।

গুরু তেগ বাহাদুর জি-এর জীবন আধ্যাত্মিক নিষ্ঠা, আত্মত্যাগ, করুণা ও অদম্য সাহসের এক অনন্য দৃষ্টান্ত। তিনি সর্বদা সত্য, ন্যায় ও মানবতার আদর্শকে সমুন্নত রেখেছেন। যখন মানুষের ধর্মীয় স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছিল, তখন তাঁদের অধিকার রক্ষায় তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর সর্বোচ্চ আত্মত্যাগ মানুষের মর্যাদা ও অন্যের অধিকারকে সম্মান জানানোর এক চিরন্তন প্রতীক হয়ে রয়েছে।

 

তাঁর জীবন আমাদের অন্যায়ের বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়াতে, সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং সমাজে ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রসারে নিরন্তর অনুপ্রেরণা জোগাবে।

আসুন, আমরা তাঁর আদর্শ নিজেদের জীবনে গ্রহণ করার সংকল্প করি এবং স্বাধীনতা, সাম্য ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি সমাজ গড়ে তুলতে কাজ করি।"

 

SC...


(রিলিজ আইডি: 2340608) ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Tamil , Malayalam