57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

“মানুষের আবেগের সর্বজনীন ভাষার মধ্য দিয়ে সিনেমা মানবতাকে একসূত্রে বাঁধে”: কার্লা সোফিয়া গ্যাসকন

প্রকাশিত: 22 NOV 2026 3:01PMby PIB Kolkataরিলিজ আইডি: 2339988Views: 11

গোয়া, ২২ নভেম্বর ২০২৬

 

সিনেমা ভৌগোলিক ও সাংস্কৃতিক সীমানা অতিক্রম করে মানুষের আবেগের সর্বজনীন ভাষার মাধ্যমে মানুষকে একসূত্রে বাঁধে। আজ গোয়ায় ৫৭তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFI) ‘Stages Across Borders’ শীর্ষক বিশেষ মাস্টারক্লাসে এ কথা বলেন বিশিষ্ট অভিনেত্রী কার্লা সোফিয়া গ্যাসকন।

 

অভিনয়ের ক্ষেত্রে নিষ্ঠা ও একাগ্রতার গুরুত্ব তুলে ধরে গ্যাসকন নবীন অভিনেতাদের নিজেদের উপর বিশ্বাস রাখতে, স্বকীয়তা বজায় রাখতে এবং অভিনয়শিল্পের প্রতি দায়বদ্ধ থাকার পরামর্শ দেন। তাঁর মতে, নিজের পেশার প্রতি আন্তরিক ভালোবাসা থাকলেই অভিনয়ে প্রকৃত বিশ্বাসযোগ্যতা ফুটে ওঠে।

 

অভিনয়ের নিজস্ব পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, প্রতিটি চরিত্রের মধ্যে তিনি সম্পূর্ণভাবে নিজেকে নিমজ্জিত করেন। গভীর আবেগের সংযোগের মধ্য দিয়ে পর্দায় চরিত্রের বিশ্বাসযোগ্যতা ফুটিয়ে তোলার চেষ্টা করেন। প্রচলিত ধারার বাইরে এবং চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের প্রতি নিজের আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, নিজের অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ ভিন্ন চরিত্রে অভিনয় সৃজনশীল অনুসন্ধান, শিল্পীসত্তার বিকাশ এবং আত্ম-আবিষ্কারের সুযোগ এনে দেয়।

 

অভিনয়কে চ্যালেঞ্জ ও নতুন অভিজ্ঞতার এক নিরন্তর যাত্রা হিসেবে বর্ণনা করে গ্যাসকন বলেন, প্রতিটি চরিত্রের জন্য প্রয়োজন নতুন দৃষ্টিভঙ্গি এবং স্বতন্ত্র অভিনয়শৈলী। তাঁর মতে, সিনেমা এক আন্তর্জাতিক ভাষা। ভৌগোলিক ও সাংস্কৃতিক পরিচয় নির্বিশেষে মানুষের অভিন্ন আবেগের মধ্য দিয়ে এই মাধ্যম দর্শকদের একত্রিত করে।

 

চলচ্চিত্র নির্মাণের সম্মিলিত প্রয়াসের কথা তুলে ধরে তিনি সৃজনশীল দলের প্রতিটি সদস্যের অবদানের স্বীকৃতি দেন। তাঁর কথায়, নির্মাতাদের সম্মিলিত ভাবনা ও প্রচেষ্টার মধ্য দিয়েই শেষ পর্যন্ত একটি চলচ্চিত্র পূর্ণতা পায়।

 

এই মাস্টারক্লাসে নবীন অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা এবং চলচ্চিত্রপ্রেমীরা সৃজনশীল নির্মাণপ্রক্রিয়া, অভিনয়ের সূক্ষ্ম দিক এবং চলচ্চিত্র নির্মাণের সম্মিলিত শিল্পকৌশল সম্পর্কে মূল্যবান ধারণা লাভ করেন।

 

***

SC/SS


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2339988
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026