সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক
azadi ka amrit mahotsav

এনএইচএআই স্পষ্ট করেছে যে, যানবাহনের বিমা নবীকরণ সংক্রান্ত এসএমএসগুলি সচেতনতামূলক উদ্যোগের অংশ; টোল প্লাজায় এর জন্য কোনো জরিমানা বা চালান কাটা হবে না

পোস্ট করার দিনক্ষণ: 19 NOV 2026 2:58PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৯ নভেম্বর ২০২৬

 

ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া এনএইচএআই-এর পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, বর্তমানে কিছু জাতীয় সড়ক ব্যবহারকারী যানবাহনের বিমা নবীকরণ সংক্রান্ত যে এমএমএস বিজ্ঞপ্তি পাচ্ছেন, তা একটি প্রস্তাবিত জনসচেতনতামূলক উদ্যোগের পরীক্ষামূলক প্রক্রিয়ার অংশ।

 

এনএইচএআই জোর দিয়ে বলেছে যে, এই উদ্যোগটি সম্পূর্ণভাবে তথ্যমূলক এবং পরামর্শমূলক। এই সতর্কবার্তাগুলির সঙ্গে টোল প্লাজায় চালান কাটা বা কোনো ধরনের জরিমানা আরোপের সম্পর্ক নেই। সড়ক ব্যবহারকারীদের আশ্বস্ত করা হচ্ছে যে, এই এমএমএস ব্যবস্থার সঙ্গে টোল প্লাজায় কোনো ধরনের শাস্তিমূলক বা কঠোর পদক্ষেপের যোগসূত্র নেই। এই বিজ্ঞপ্তিগুলির একমাত্র উদ্দেশ্য—যানবাহন মালিকদের তাদের মোটর বিমা পলিসির মেয়াদ শেষ হওয়ার তারিখ সম্পর্কে সতর্ক করা, যাতে তারা সময়মতো বিমা নবীকরণ করে নিরবচ্ছিন্ন সুরক্ষা নিশ্চিত করতে পারেন।

 

আগাম অনুস্মারক প্রদানের মাধ্যমে, এনএইচএআই দায়িত্বশীল যানবাহনের মালিকানাকে উৎসাহিত করতে এবং সচেতনতা সৃষ্টির মাধ্যমে সড়ক নিরাপত্তা সংক্রান্ত আইনি বাধ্যবাধকতা মেনে চলতে সহায়তা করতে চায়। এই ধরনের উদ্যোগের মধ্য দিয়ে, এনএইচএআই নিরাপদ সড়ক ব্যবহারের আচরণকে উৎসাহিত করতে এবং সামগ্রিক সড়ক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2338612) ভিজিটরদের কাউন্টার : 8
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Bengali , Tamil , Telugu , Kannada