পোস্ট করার দিনক্ষণ:
19 NOV 2026 12:27PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৯ নভেম্বর, ২০২৬
যোগাসন নিয়ে অগ্নিবীরবায়ু-দের সুসংগঠিত শিক্ষা ও শংসাপত্র অর্জনের সুযোগ করে দিতে ভারতীয় বায়ুসেনা এবং নতুন দিল্লির কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে।
সমঝোতাপত্র স্বাক্ষর আয়োজিত হয় বায়ুসেনার সদর দপ্তরে। সভাপতিত্ব করেন এয়ার অফিসার-ইন-চার্জ পার্সোনেল। ভারতীয় বায়ুসেনার অ্যাসিস্ট্যান্ট চিফ অব দ্য এয়ার স্টাফ (এডুকেশন) এবং কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই সমঝোতাপত্রে স্বাক্ষর করেন।
এই সহযোগিতা ভারতীয় বায়ুসেনার ধারাবাহিক সক্ষমতা বৃদ্ধি, দক্ষতার উন্নয়ন এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অগ্নিবীরবায়ুদের আরও বিস্তৃত শিক্ষার সুযোগ সৃষ্টিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।