পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

তুরস্কের আন্তালিয়ায় ইউএনএফসিসিসি সিওপি৩১ – এ সমতা, জলবায়ু সংক্রান্ত ন্যায়বিচার এবং জলবায়ু পরিবর্তন রোধে আর্থিক প্রতিশ্রুতি বজায় রাখার পক্ষে সওয়াল ভারতের

প্রকাশিত: 18 NOV 2026 1:22PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ নভেম্বর, ২০২৬ 

 

তুরস্কের আন্তালিয়ায় ইউএনএফসিসিসি সিওপি৩১ – এ সমতা, জলবায়ু সংক্রান্ত ন্যায়বিচার এবং জলবায়ু পরিবর্তন রোধে আর্থিক প্রতিশ্রুতি বজায় রাখার পক্ষে পুনরায় সওয়াল করল ভারত। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব এক্ষেত্রে আরও আলাপ-আলোচনা দরকার বলে মন্তব্য করেছেন। 
জলবায়ু পরিবর্তন রোধে সকলের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, কয়েকটি দেশে দুই শতক ধরে শিল্পায়ন ও তার জেরে গ্রীন হাউস গ্যাস নিঃসরণ মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। কাজেই তাদের দায়িত্ব অনেকখানি এবং উন্নয়নশীল দেশগুলিতে পরিবেশ সংরক্ষণের দোহাই দিয়ে বিকাশের পথ থেকে সরে আসার প্রস্তাব দেওয়া যায় না। 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত জলবায়ু পরিবর্তন রোধে নিজের নির্ধারিত লক্ষ্য পূরণ এবং একইসঙ্গে ২০৪৭ সাল নাগাদ উন্নত দেশ হয়ে ওঠার পথেও দ্রুত এগিয়ে চলেছে বলে উল্লেখ করেন শ্রী যাদব। 

 

 

SC/AC/SB


(রিলিজ আইডি: 2337885) ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Nepali , Bengali-TR , Gujarati , Tamil , Kannada