প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

টোকিওয় প্রতিরক্ষা মন্ত্রী ভারত ও জাপানের মধ্যে ২+২ মন্ত্রী পর্যায়ের বৈঠকে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে মতবিনিময় করবেন

প্রকাশিত: 17 NOV 2026 11:38AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭  নভেম্বর  ২০২৬

 

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ১৮ ও ১৯ নভেম্বর জাপানে রাষ্ট্রীয় সফর করবেন। সফরকালে টোকিওয় তিনি ভারত ও জাপানের মধ্যে ২+২ মন্ত্রী পর্যায়ের বৈঠকে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী সিঞ্জিরো কইজুমির সঙ্গে মতবিনিময় করবেন। এই মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারত ও জাপানের বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রীরা যোগ দেবেন। ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং জাপানের বিদেশমন্ত্রী শ্রী তোশিমিৎসু মোতেগি আলোচনায় শামিল হবেন। তাঁরা দ্বিপাক্ষিক কৌশলগত বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করবেন। আলোচনায় প্রতিরক্ষা ক্ষেত্রে সহয়োগিতা, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় স্থান পাবে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি অবাধ, মুক্ত, সর্বাঙ্গীন ও নিয়মভিত্তিক পন্থা অনুসরণ করার বিষয়ে উভয় দেশ তাদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। 

দু-দেশের মধ্যে এটি এ বছরের তৃতীয় বৈঠক। এই দ্বিপাক্ষিক আলোচনার প্রথমটি নতুন দিল্লিতে অগাস্ট মাসে অনুষ্ঠিত হয়েছে। এরপর অক্টোবর মাসে কেবুতে দ্বিতীয় বৈঠক হয়। এ মাসের বৈঠকে অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম এবং প্রযুক্তিগত সহযোগিতা, সমুদ্র পথে নিরাপত্তা ও দুই দেশের ৩ সামরিক বাহিনীর মধ্যে মহড়ায় অংশগ্রহণের মতো বিষয়গুলি স্থান পাবে। অভিন্ন এক গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা এবং কৌশলগত স্বার্থের ওপর ভিত্তি করে ভারত ও জাপানের বিশেষ কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠেছে। 

 

 

SC/CB/NS…


(রিলিজ আইডি: 2337333) ভিজিটরের কাউন্টার : 18
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Nepali , Marathi , Assamese , Gujarati , Tamil , Malayalam