প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

চার দিনের ছট মহাপর্বের সমাপ্তিতে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 16 NOV 2026 8:55AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ নভেম্বর, ২০২৬

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উল্লেখ করেছেন যে, উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের মাধ্যমে চার দিনব্যাপী ছট মহাপর্বের সমাপ্তি ঘটেছে। প্রকৃতির প্রতি উৎসর্গীকৃত এই দিব্য উৎসবে দৃঢ় সংকল্প এবং আধ্যাত্মিক অনুশীলনের এক অপূর্ব মিলন প্রত্যক্ষ করা গেছে বলে উল্লেখ করে, তিনি ছঠি মাইয়ার কাছে প্রার্থনা করেছেন যেন তিনি এই উপবাস পালনকারী সকল ভক্ত এবং দেশজুড়ে তাঁর পরিবারের সদস্যদের উপর তাঁর শুভ আশীর্বাদ প্রদান করেন।

প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন:

"উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য অর্পিত করার সঙ্গে সঙ্গে আজ মহাপরব ছটের চার দিনের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রকৃতির প্রতি সমর্পিত এই দিব্য উৎসবে দৃঢ় সংকল্প এবং আধ্যাত্মিক সাধনার অদ্ভূত সঙ্গম দেখার সুযোগ হল। ছঠি মাইয়ার কাছে প্রার্থনা এই যে, তিনি সকল ব্রতীর সঙ্গে সঙ্গে দেশজুড়ে আমার পরিজনদের তাঁর শুভাশিস প্রদান করুন।"

বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন –

https://x.com/narendramodi/status/2122134786148045311?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2122134786148045311%7Ctwgr%5Eb37ee548943a4a8a98522fb9888c6ab60fe9179b%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2336715reg%3D48lang%3D2

 


SC/AP/SKD


(রিলিজ আইডি: 2336810) ভিজিটরের কাউন্টার : 22