প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ভগবান বিরসা মুন্ডাকে তাঁর জয়ন্তীতে শ্রদ্ধা জানিয়েছেন এবং জনজাতীয় গৌরব দিবসের শুভেচ্ছা জানিয়েছেন

প্রকাশিত: 15 NOV 2026 3:03PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৫ নভেম্বর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভগবান বিরসা মুন্ডার জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন এবং ‘জনজাতি গৌরব দিবস’-এর এই শুভলগ্নে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

 

‘ধরতি আবা’ (ভগবান বিরসা মুন্ডা)-র অদম্য সাহস, সংগ্রাম ও আত্মত্যাগের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন যে, তাঁর আদর্শ প্রতিটি প্রজন্মকে আত্মসম্মান, স্বাধীনতা ও অধিকার রক্ষার অনুপ্রেরণা জোগাবে। তাঁর দ্বারা অনুপ্রাণিত হয়ে শ্রী মোদী জানান, আদিবাসী ভাই-বোনদের মর্যাদা, সুযোগ ও সমৃদ্ধি নিশ্চিত করতে সরকার কোনো প্রচেষ্টাই বাকি রাখছে না। তিনি জাতি গঠনে আদিবাসী সমাজের অমূল্য অবদানকে সম্মান জানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন:

 

“ভগবান বিরসা মুন্ডা জী-র জন্মবার্ষিকীতে, আমি আমার সকল দেশবাসীর পক্ষ থেকে তাঁকে আন্তরিক শ্রদ্ধা জানাই।

 

আদিবাসী গৌরব দিবসের এই পবিত্র উপলক্ষে আপনাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা।

 

ধরতি আবা অদম্য সাহস, সংগ্রাম এবং আত্মত্যাগ আমাদের দেশের প্রতিটি প্রজন্মকে আত্মসম্মান, স্বাধীনতা এবং অধিকার রক্ষায় অনুপ্রাণিত করে যাবে।

 

তাঁর থেকে অনুপ্রেরণা নিয়ে, আমাদের সরকার আমাদের আদিবাসী ভাই ও বোনদের সম্মান, সুযোগ এবং সমৃদ্ধি নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।

 

আসুন আমরা সকলে মিলে জাতি গঠনে আদিবাসী সম্প্রদায়ের অমূল্য অবদানের প্রতি শ্রদ্ধা জানাই।”

 

 

https://x.com/narendramodi/status/2121792829316063234?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2121792829316063234%7Ctwgr%5Eb0b7fb1d567dc5aa12ae9c28900f292a1c6e8809%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2336498reg%3D48lang%3D2

 

 

SC/SB/AS


(রিলিজ আইডি: 2336644) ভিজিটরের কাউন্টার : 15