রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

ছট পূজা উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা

প্রকাশিত: 14 NOV 2026 5:23PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ নভেম্বর ২০২৬

 

ভারতের রাষ্ট্রপতি, শ্রীমতি দ্রৌপদী মুর্মু ছট পূজায় সহ নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন৷

রাষ্ট্রপতি তাঁর বার্তায় বলেছেন, “বিশ্বাস ও সূর্য পূজার উৎসব ছট-এর শুভ উপলক্ষ্যে, আমি ভারতে এবং বিদেশে বসবাসকারী সকল ভারতীয়কে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।

এই উৎসব সূর্যদেব এবং ছঠি মাইয়াদের প্রতি গভীর শ্রদ্ধার প্রতীক। চার দিন ধরে উদযাপিত, এই উৎসব ভক্তি, শৃঙ্খলা এবং উৎসর্গের মাধ্যমে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরে। ছট পূজার সময় ভক্তরা তাদের পরিবারের সুখ, সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করে সূর্যদেবকে ‘অর্ঘ্য’ প্রদান করেন। উৎসব আমাদেরকে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখায় এবং পরিবেশ সংরক্ষণে অনুপ্রাণিত করে।

এই পবিত্র উৎসব সবার জন্য আনন্দ ও শান্তি বয়ে আনুক এবং সমাজে ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি করুক। এই উপলক্ষে, আসুন আমরা নদী এবং অন্যান্য জলাশয় রক্ষা ও সংরক্ষণের জন্য আমাদের দায়িত্ব পালন করার অঙ্গীকার করি।"


SC/SB/NS


(রিলিজ আইডি: 2336290) ভিজিটরের কাউন্টার : 12
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Tamil , Malayalam