প্রকাশিত:
11 NOV 2026 2:38PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ নভেম্বর, ২০২৬
বিজ্ঞান, প্রযুক্তি ও ভূ-বিজ্ঞান মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং আজ তিনদিনের ইতালি সফর শুরু করেছেন। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে ইউরোপের সঙ্গে ভারতের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তোলাই এই রাষ্ট্রীয় সফরের মূল উদ্দেশ্য। ভারতীয় প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে ডঃ সিং ইতালির মহাকাশ, এরোস্পেস এবং গবেষণাক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
ভারত ও ইতালির মধ্যে বিজ্ঞান ও উদ্ভাবনের ক্ষেত্রে দ্বিতীয় সংলাপে অংশগ্রহণের পাশাপাশি ট্রিএস্ট্রে-তে বিজ্ঞান নিয়ে গবেষণারত প্রতিষ্ঠানগুলির সঙ্গে তাঁরা মতবিনিময় করবেন। ১২ নভেম্বর রোমে দ্বিতীয় সংলাপে উভয় দেশের প্রথমসারির বিজ্ঞান প্রতিষ্ঠানের গবেষক, উদ্ভাবক এবং প্রযুক্তি নিয়ে কাজ করছে এমন ধরনের প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। পরেরদিন, প্রতিনিধিদল এলেট্রা সিঙ্ক্রোট্রোন ফেসিলিটি, আব্দুস সালাম ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্স এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ঘুরে দেখবে। ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবসে রোমে ভারতীয় দূতাবাসে প্রবাসী ভারতীয়দের সঙ্গে তাঁরা মতবিনিময় করবেন।
SC/CB/DM