নতুন দিল্লি, ৭ নভেম্বর, ২০২৬
গোয়ায় এবছরের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ইফি)-তে ওয়েভস বাজারে ওয়েভএক্স, স্টার্টআপ প্যাভিলিয়নে যোগদানের জন্য সিনেমা সংক্রান্ত প্রযুক্তি নিয়ে কর্মরত স্টার্টআপগুলির কাছ থেকে আবেদনপত্র আহ্বান করছে। স্টার্টআপগুলিকে একটি বিশেষ মঞ্চ দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য, যেখানে তারা চলচ্চিত্র ও গণমাধ্যমের সঙ্গে যুক্ত দেশ-বিদেশের বিভিন্ন সংস্থার কাছে নিজেদের প্রযুক্তি ও উৎপাদিত পণ্য উপস্থাপিত করতে পারবে। এর ফলে, দেশ-বিদেশের চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক সংস্থা এবং বিনিয়োগকারীদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ গড়ে উঠবে।
শিল্পোৎসাহ ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তর বা ডিপিআইআইটি-তে নিবন্ধিত যেসব স্টার্টআপ সংস্থা চলচ্চিত্র ক্ষেত্রের সঙ্গে যুক্ত তারাই আবেদন করতে পারবে। আবেদনপত্রগুলি ওয়েভএক্স-এর নির্বাচন কমিটি মূল্যায়ন করবে। আবেদন করার নির্ধারিত ফর্ম এবং বিস্তারিত তথ্য পাওয়া যাবে - wavex.wavesbazaar.com-এই ওয়েবসাইটে। এবিষয়ে কোন জিজ্ঞাসা থাকলে Wavex-mib[at]gov[dot]in-এই ইমেল ঠিকানায় যোগাযোগ করতে পারেন।
SC/CB/AS