সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

তাওয়াং মঠে শাক্যমুনি বুদ্ধের পবিত্র স্মৃতিচিহ্ন ২১,০০০-এরও বেশি ভক্ত দর্শন করেছেন

প্রকাশিত: 06 NOV 2026 9:55AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৬ নভেম্বর, ২০২৬

 

অরুণাচল প্রদেশের তাওয়াং মঠ বা নামগিয়াল লাতসেতে শাক্যমুনি বুদ্ধের পবিত্র স্মৃতিচিহ্ন দর্শন করেছেন ২১,০০০-এর বেশি ভক্ত। তাওয়াং সংলগ্ন অঞ্চল থেকে দলে দলে ভক্তরা এই স্মৃতিচিহ্নটির প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। মঠে এসংক্রান্ত প্রদর্শনীটি ৭ নভেম্বর পর্যন্ত খোলা থাকবে। ১৩ বছর পর পবিত্র এই স্মৃতিচিহ্ন আবারও অরুণাচল প্রদেশে এসেছে। ১৮৯৮ সালে উত্তর প্রদেশের পিপরাহওয়ায় এইগুলি আবিস্কৃত হয়। বর্তমানে নতুন দিল্লির জাতীয় সংগ্রহশালায় সংরক্ষিত এই স্মৃতিচিহ্নগুলি বৌদ্ধধর্মাবলম্বিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও আধ্যাত্মিক তাৎপর্য বহন করে।  

 

তাওয়াং মঠে বৌদ্ধধর্মের সমৃদ্ধ ঐতিহ্যকে পরিচয় করাতে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশন বা আইবিসি আয়োজিত প্রদর্শনীটিতে পিপরাওয়াতে পাওয়া ভগবান বুদ্ধের পবিত্র স্মৃতিচিহ্নের আবিস্কার এবং কীভাবে এগুলির খোঁজ পাওয়া গেল সেই ইতিহাস তুলে ধরা হয়েছে। নতুন দিল্লির জাতীয় সংগ্রহশালার উদ্যোগে আয়োজিত আর একটি প্রদর্শনীর বিষয়বস্তু হচ্ছে – ধর্মের মেলবন্ধন: ধ্রুপদী ঐতিহ্য, শিল্পকলা ও নৃতাত্ত্বিক ধ্যান-ধারণা।   

 

 

তাওয়াং মঠের পর পবিত্র স্মৃতিচিহ্নগুলি বোমডিলার টিজিএল মঠে নিয়ে যাওয়া হবে। সেখানে ৮ থেকে ১৩ তারিখ এগুলি প্রদর্শিত হবে। এর পর, ১৪ থেকে ২০ তারিখ নামসাইয়ের গোল্ডেন প্যাগোডায় এগুলি প্রদর্শিত হবে। অরুণাচল প্রদেশ সরকার এবং ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশনের সহায়তায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এই প্রদর্শনীর আয়োজন করেছে। এর মধ্য দিয়ে বৌদ্ধ ঐতিহ্যের সংরক্ষণ ও প্রসারে কেন্দ্রীয় সরকারের অঙ্গীকার প্রতিফলিত হয়। ভগবান বুদ্ধের শান্তি, করুণা, প্রজ্ঞা ও বিশ্বজনীন ভ্রাতৃত্বের চিরন্তন শিক্ষার প্রসারে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।   

 

 

 

SC/CB/AS


(রিলিজ আইডি: 2333938) ভিজিটরের কাউন্টার : 18