শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী শ্রী জিতিন প্রসাদের পোল্যান্ড সফরের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কারিগরি ক্ষেত্রে সহযোগিতা শক্তিশালী হবে

প্রকাশিত: 04 NOV 2026 10:20AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৪ নভেম্বর, ২০২৬

 

কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী শ্রী জিতিন প্রসাদ পোল্যান্ড সফর করেন। ২ ও ৩ নভেম্বর এই সফরকালে ১২টি ভারতীয় সংস্থার প্রতিনিধিরা তাঁর সঙ্গে ছিলেন। গত মাসে পোল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রী ডোনাল্ড টাস্কের ভারত সফরের পরেই এই সফর দু’দেশের ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ২০২৪ সালে পোল্যান্ড সফরের সময় দ্বিপাক্ষিক সম্পর্ক ভারত-পোল্যান্ড কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়। 

শ্রী প্রসাদ পোল্যান্ড সফরের সময় সে দেশের উপ-প্রধানমন্ত্রী এবং ডিজিটাল বিষয়ক মন্ত্রী শ্রী কিরজিস্টোফ গাওকাওস্কির সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমি-কন্ডাক্টর, ডেটা সেন্টার এবং সাইবার নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে যৌথ সহযোগিতাকে কিভাবে আরও সম্প্রসারিত করা যায় সেই বিষয় নিয়ে মতবিনিময় করেন। পোল্যান্ডের বিদেশ মন্ত্রকের বিশেষ সচিব শ্রী ইগন্যাসি নিমকিজিস্কির সঙ্গে আলোচনায় ভারত-ইউরোপীয় ইউনিয়ন অবাধ বাণিজ্য চুক্তির বিষয়টি স্থান পেয়েছে। অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী মিশেল বারানৌস্কির সঙ্গেও শ্রী প্রসাদ সাক্ষাৎ করেন। আলোচনায় ক্রিটিক্যাল মিনারেলস, সেমি-কন্ডাক্টর এবং স্টার্ট-আপ ক্ষেত্রে সহযোগিতাকে কিভাবে আরও প্রসারিত করা যায় সেই বিষয়গুলি স্থান পেয়েছে। 

কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী ৩ নভেম্বর পোলিশ ন্যাশনাল চেম্বার অফ কমার্সে ভারত-পোল্যান্ড বিজনেস ফোরামের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন। ওয়ারশ শহরে এই ফোরামের আয়োজন করা হয়। সফরকালে পোল্যান্ডে বসবাসরত ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন। ভারতে আরও বিনিয়োগের লক্ষ্যে পোল্যান্ডের বিনিয়োগকারীদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। এই সফরের মাধ্যমে পোল্যান্ডের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।

 

 

MKH/CB/DM.


(রিলিজ আইডি: 2332481) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Tamil , Telugu