প্রকাশিত:
01 NOV 2026 12:35PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ছত্তিশগড় রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী বলেন, ছত্তিশগড় তার আদিবাসী সংস্কৃতি, প্রাকৃতিক সম্পদ এবং অনন্য লোকঐতিহ্যের জন্য সুপরিচিত। রাজ্যের সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যও এর পরিচয়ের একটি বিশেষ অংশ। তিনি আরও বলেন, প্রাণবন্ত লোকসংস্কৃতিতে সমৃদ্ধ এখানকার পরিবেশ এক চমৎকার আপনত্বের অনুভূতি জাগায়, যা সবাইকে আকৃষ্ট করে।
শ্রী মোদী মন্তব্য করেন, "এটি অত্যন্ত আশাব্যঞ্জক যে, ছত্তিশগড় নকশালবাদের শিকড় উপড়ে ফেলে নতুন উদ্যমে উন্নয়নের পথে এগিয়ে চলেছে। রাজ্যের প্রতিভাবান ও কঠোর পরিশ্রমী মানুষের অংশগ্রহণে ছত্তিশগড় আগামী দিনেও দেশের সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবে।"
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন:
রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছত্তিশগড়ের সকল বাসিন্দাকে জানাই আন্তরিক অভিনন্দন!
এই রাজ্য তার আদিবাসী সংস্কৃতি, প্রাকৃতিক সম্পদ এবং অনন্য লোক ঐতিহ্যের জন্য সুপরিচিত। রাজ্যের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য এর এক বিশেষ পরিচয়। লোক সংস্কৃতিতে সমৃদ্ধ এই পরিবেশের এক অনন্য আপনত্ববোধ রয়েছে যা সকলকে আকর্ষণ করে।
আজ এটা দেখে অত্যন্ত আনন্দ হচ্ছে যে, আমাদের রাজ্য নকশালবাদের মূল নির্মূল করে উন্নয়নের পথে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আমি আত্মবিশ্বাসী যে, আমার প্রতিভাবান ও পরিশ্রমী পরিবারের সদস্যদের অংশগ্রহণে এই রাজ্য দেশের সমৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখে যাবে।
আমি কামনা করি, এই বিশেষ উপলক্ষটি ছত্তিশগড়ের সকল বাসিন্দার জন্য সমৃদ্ধি বয়ে আনুক!
https://x.com/narendramodi/status/2116721900533448970?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2116721900533448970%7Ctwgr%5Ed01b32fa010783ffaf639f7d740b7a6d43e28a17%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2331092reg%3D48lang%3D2
MH/SB/AS