পোস্ট করার দিনক্ষণ:
27 OCT 2026 1:48PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৭ অক্টোবর, ২০২৬
শিক্ষা মন্ত্রক বিকশিত ভারত বিল্ডাথন (ভিবিবি) ২০২৫-এ বর্ণাঢ্য সমাপ্তি এবং জয়ীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছে। নতুন দিল্লিতে ২৮ অক্টোবর শিক্ষামন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী এই অনুষ্ঠানে বিজয়ী উদ্ভাবক ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেবেন।
বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে ঐতিহাসিক মাইলফলক এবং ভারতে তৃণমূল স্তরে উদ্ভাবনের ক্ষেত্রে ভিবিবি ২০২৫ সরকারি ভাবে গিনেস বিশ্ব রেকর্ড শংসাপত্র পেয়েছে। এই শংসাপত্র বৃহত্তম উদ্ভাবন সমাধানসূত্র প্রতিযোগিতা কেন্দ্রিক। এতে ভারতের যুব সম্প্রদায়কে বিশ্বমঞ্চে জায়গা করে দেওয়া হয়েছে।
১০টি জাতীয় স্তরে জয়ী দল এবং উদ্ভাবকদের এই অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হবে। তাঁদের রূপান্তরমূলক সমাধানসূত্র এবং মডেলগুলি প্রদর্শিত হবে। সরকারি গিনেস ওয়াল্ড রেকর্ড প্রদান অনুষ্ঠানটিও দেখানো হবে।
এই অনুষ্ঠানেই ইউএলএলএএস-নবভারত সাক্ষরতা কার্যক্রমের অধীন শিক্ষক-শিক্ষণ প্রতিষ্ঠান (টিইআই) নির্দেশিকা আনুষ্ঠানিকভাবে চালু করবে স্কুল শিক্ষা এবং সাক্ষরতা দফতর।
শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী জয়ন্ত চৌধুরি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। স্কুল শিক্ষা এবং সাক্ষরতা দফতর অটল ইনোভেশন মিশনের সঙ্গে যৌথ ভিত্তিতে এর আয়োজন করেছে। নীতি আয়োগ এবং অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের সঙ্গে যৌথ উদ্যোগে স্কুল শিক্ষা এবং সাক্ষরতা দফতর আয়োজিত বিকশিত ভারত বিল্ডাথন উদ্ভাবনী সমাধান সূত্র এবং উদ্যোগ গড়ে তোলা, ছাত্র-ছাত্রীদের মধ্যে বৈজ্ঞানিক মানসিকতার প্রসার ঘটিয়েছে।