প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

২৭ অক্টোবর ইমার্জিং সায়ন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন কনক্লেভ- ২০২৬-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 26 OCT 2026 6:57PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ অক্টোবর, ২০২৬ 

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৭ অক্টোবর নতুন দিল্লির ভারত মণ্ডপমে বেলা সাড়ে ৫টায় ইমার্জিং সায়ন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন কনক্লেভ - ২০২৬-এর উদ্ভোধন করবেন, সম্মেলনে ভাষণও দেবেন। 


২৭ থেকে ২৯ অক্টোবর তিনদিনের এই সম্মেলনে প্রথম সারির বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ, নীতি নির্ধারক, শিল্প নেতৃত্ব, স্টার্টআপ এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা উদ্ভূত প্রযুক্তি এবং ভারতের বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবন ক্ষেত্রে অগ্রাধিকারের বিষয়ে মত বিনিময় করবেন। 

কৃত্রিম মেধা, জৈব প্রযুক্তি, উন্নত পদার্থ নির্মাণ, স্বাস্থ্য সেবা, জ্বালানী, জলবায়ু এবং সমুদ্র বিজ্ঞানের মতো ১২টি বিষয়ভিত্তিক ক্ষেত্রে মত বিনিময় করা হবে। গবেষণার ক্ষেত্রে অগ্রাধিকার, জাতীয় সক্ষমতা এবং বিজ্ঞানের অগ্রগতিকে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ নিয়ে আলোচনায় অগ্রাধিকার পাবে। 


সম্মেলনে প্রযুক্তি এবং উদ্ভাবন নিয়ে প্রদর্শনী হবে এবং দেশীয় বৈজ্ঞানিক সাফল্য এবং উদ্ভূত প্রযুক্তিকে তুলে ধরা হবে। ১৫০টির মতন ডিপ-টেক স্টার্টআপ স্টল প্রযুক্তিগত অগ্রগতি এবং নানা ক্ষেত্র জুড়ে তাদের সম্ভাব্য প্রয়োগের ওপর আলোকপাত করবে। 


এছাড়াও বিষয়ভিত্তিক ভিডিও, প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ, তথ্যচিত্র, আন্তর্জাতিক কিয়স্ক, বৈজ্ঞানিক অগ্রগতি এবং তাদের বাস্তব প্রয়োগও প্রদর্শিত হবে। 


একটা নতুন উদ্যোগ হিসেবে আন্তর্জাতিক সংযোগ সূত্র এবং বৈশ্বিক যোগাযোগ এতে পরিলক্ষিত হবে। শিক্ষাজগত, গবেষণা প্রতিষ্ঠান এবং দেশ ও বিদেশের শিল্পক্ষেত্র থেকে ৩০০-রও বেশি অভ্যাগত এতে যোগ দেবেন। আন্তর্জাতিক গবেষণা এবং অংশীদারিত্বের সুযোগ করে দেওয়ার পাশাপাশি পরীক্ষাগার থেকে উদ্ভাবনকে বাজারজাত করা নিয়ে শিল্পক্ষেত্র এবং শিক্ষা ক্ষেত্রের মধ্যে সহযোগিতা এবং পথবিন্যাসের মঞ্চ গড়ে তোলার ক্ষেত্র হিসেবে এই সম্মেলন দেখা দেবে।  

 

 

SC / AB /AG


(রিলিজ আইডি: 2328925) ভিজিটরের কাউন্টার : 7