প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান প্যারা গেমসে স্বর্ণপদক জয় এবং নতুন বিশ্ব রেকর্ড গড়ার জন্য মোনা আগরওয়ালকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: 23 OCT 2026 10:14PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ অক্টোবর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মোনা আগরওয়ালকে এশিয়ান প্যারা গেমসে মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশন এসএইচ১ ইভেন্টে ঐতিহাসিক স্বর্ণপদক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি এই ইভেন্টে নতুন বিশ্ব রেকর্ড এবং এশিয়ান প্যারা গেমস রেকর্ড গড়েছেন।

 

শ্রী মোদী উল্লেখ করেছেন যে, এই ইভেন্টে পদক জয়ী প্রথম ভারতীয় প্যারা শুটার হওয়া তাঁর এই অর্জনকে আরও বিশেষ করে তুলেছে। তিনি আশা প্রকাশ করেন যে, মোনা আগরওয়াল ভবিষ্যতেও ভারতের জন্য গর্ব বয়ে আনবেন।

 

এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে:

 

"এশিয়ান প্যারা গেমসে মোনা আগরওয়ালের ঐতিহাসিক স্বর্ণজয়!

 

মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশন এসএইচ১ ইভেন্টে নতুন বিশ্ব রেকর্ড ও এশিয়ান প্যারা গেমস রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতার জন্য অভিনন্দন। এই ইভেন্টে পদক জয়ী প্রথম ভারতীয় প্যারা শুটার হওয়া তাঁর এই অর্জনকে আরও বিশেষ করে তুলেছে। তিনি এভাবেই ভারতের জন্য গর্ব বয়ে আনুন: প্রধানমন্ত্রী @narendramodi"

https://x.com/PMOIndia/status/2113666115994079598?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2113666115994079598%7Ctwgr%5Ed0316138c977b26322c9db879a73198d06ce75bd%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2327727reg%3D3lang%3D1

 

 

 

 

MH /SB/AS


(রিলিজ আইডি: 2327995) ভিজিটরের কাউন্টার : 12