প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান প্যারা গেমসে সোনা জেতার জন্য প্রধানমন্ত্রী হরবিন্দর সিং এবং বিজয় সুন্দিকে অভিনন্দন জানিয়েছেন

প্রকাশিত: 23 OCT 2026 7:45PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ অক্টোবর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এশিয়ান প্যারা গেমসে পুরুষদের রিকার্ভ ডাবলস ইভেন্টে স্বর্ণপদক জয় করার জন্য হরবিন্দর সিং ও বিজয় সুন্দিকে অভিনন্দন জানিয়েছেন।

 

শ্রী মোদী বলেছেন, তাঁদের এই অসাধারণ ক্রীড়ানৈপুণ্য দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি তাঁদের ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য শুভকামনা জানিয়েছেন।

 

এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে:

 

"হরবিন্দর সিং ও বিজয় সুন্দির এক দারুণ সাফল্য!

 

এশিয়ান প্যারা গেমসে পুরুষদের রিকার্ভ ডাবলস ইভেন্টে স্বর্ণপদক জয় করায় এই জুটিকে অভিনন্দন। তাঁদের এই চমৎকার ক্রীড়ানৈপুণ্য দেশের জন্য অত্যন্ত গর্বের। তাঁদের ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য আমার শুভকামনা রইল: প্রধানমন্ত্রী @narendramodi"

 

https://x.com/PMOIndia/status/2113622842080477378?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2113622842080477378%7Ctwgr%5Ecb26987f93696946b714fedcdcc6e94d8da18532%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2327610reg%3D3lang%3D1

 

 

 

MH /SB/AS


(রিলিজ আইডি: 2327987) ভিজিটরের কাউন্টার : 13