প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ ব্রোঞ্জ পাওয়ায় প্রমোদ ভগত ও মনীষা রামদাসকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: 22 OCT 2026 6:01PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২২ অক্টোবর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ মিক্সড ডাবলসের এসএল৩-এসইউ৫ প্যারা ব্যাডমিন্টন ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ের জন্য প্রমোদ ভগত ও মনীষা রামদাসকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্স পোস্টে জানানো হয়েছে:
“প্রমোদ ভগত ও মনীষা রামদাসের প্রশংসনীয় প্রচেষ্টা!
এই প্রতিভাবান জুটি এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ মিক্সড ডাবলসের এসএল৩-এসইউ৫ প্যারা ব্যাডমিন্টন ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছে।
পুরো প্রতিযোগিতা জুড়েই তাঁদের দলগত সমন্বয়, দৃঢ় সংকল্প ও প্রতিযোগিতামূলক মনোভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে।
দু’জন খেলোয়াড়কেই তাঁদের পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানাই এবং তাঁদের ভবিষ্যতের সমস্ত প্রচেষ্টায় সাফল্য কামনা করি। — প্রধানমন্ত্রী @narendramodi”প্রধানমন্ত্রীর পোস্টটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন 

https://x.com/PMOIndia/status/2113240193449025832?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2113240193449025832%7Ctwgr%5Ed565d921eb690063cab875195aa578a54b35bc18%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2326729reg%3D3lang%3D1


SC/ SD/SG


(রিলিজ আইডি: 2327293) ভিজিটরের কাউন্টার : 16