প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে প্রধানমন্ত্রীর টেলিফোনে কথা

প্রকাশিত: 22 OCT 2026 6:17PM by PIB Kolkata

নতুন দিল্লি  ২২ অক্টোবর ২০২৬,

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। উভয় নেতা ভারত ও ইজরায়েলের মধ্যে সুস্থায়ী সম্পর্কের বিষয়ে সন্তোষ ব্যক্ত করেছেন। দুই দেশের বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে তাঁরা অঙ্গীকারবদ্ধ বলে জানান।

উভয় নেতা পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে মতবিনিময় করেন। এই অঞ্চলে শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তাঁরা।

প্রধানমন্ত্রী আবারও কূটনৈতিক আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে ভারতের অবস্থানের কথা উল্লেখ করেন। 

দুই নেতা নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখার বিষয়ে সহমত পোষণ করেছেন।

 

 

SC/CB/DM.


(রিলিজ আইডি: 2327289) ভিজিটরের কাউন্টার : 8