প্রকাশিত:
21 OCT 2026 6:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সচিন খিলারিকে অভিনন্দন জানিয়েছেন। এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ পুরুষদের শট পুট এফ৪৬ ইভেন্টে তিনি আবারও জয়ী হয়েছেন এবং মরসুমের সেরা পারফরম্যান্স প্রদর্শন করে নিজের স্বর্ণপদক অক্ষুণ্ণ রেখেছেন।
শ্রী মোদী বলেন যে, সফলভাবে শিরোপা ধরে রাখা এবং পোডিয়ামের তিনটি স্থানই ভারতীয় ক্রীড়াবিদদের দখলে নিয়ে আসা – এটি এক অসাধারণ কৃতিত্ব। তাঁর ধারাবাহিকতা, দৃঢ় সংকল্প এবং ক্রীড়া নৈপুণ্য সত্যিই প্রেরণাদায়ক।
এক্স হ্যান্ডলে এক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে:
"এক অনুকরণীয় চ্যাম্পিয়ন!
এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ পুরুষদের শট পুট এফ৪৬ ইভেন্টে সচিন খিলারি আবারও জয়ী হয়েছেন। মরসুমের সেরা পারফরম্যান্সের মাধ্যমে তিনি তাঁর স্বর্ণপদক অক্ষুণ্ণ রেখেছেন। নিজের খেতাব সফলভাবে ধরে রাখা এবং পোডিয়ামের তিনটি স্থানই ভারতীয় অ্যাথলেটদের দখলে নিয়ে আসা – এটি সত্যিই অসাধারণ। তাঁর ধারাবাহিকতা, দৃঢ় সংকল্প এবং ক্রীড়া নৈপুণ্য অত্যন্ত প্রেরণাদায়ক। সচিনের ক্রীড়া যাত্রায় আরও একটি গৌরবময় অধ্যায় যোগ করার জন্য তাঁকে আন্তরিক অভিনন্দন: প্রধানমন্ত্রী
@narendramodi".
https://x.com/PMOIndia/status/2112892309092409519?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2112892309092409519%7Ctwgr%5Ecaba77dd6f2226c35184834b5aa51ff6b1049573%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2326102reg%3D48lang%3D2
SC/MP/SB