প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান প্যারা গেমসে রৌপ্য পদক জয়ের জন্য ভাগ্যশ্রী যাদবকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 21 OCT 2026 6:55PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ অক্টোবর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভাগ্যশ্রী যাদবকে অভিনন্দন জানিয়েছেন। এশিয়ান প্যারা গেমসে মহিলাদের শট পুট এফ৩৪ ইভেন্টে চমৎকার থ্রো-এর মাধ্যমে নতুন ব্যক্তিগত সেরা রেকর্ড গড়ে রৌপ্য পদক জয় করে তিনি আবারও ভারতকে গর্বিত করেছেন।

তাঁর পারফরম্যান্সের উন্নতির  উল্লেখ করে শ্রী মোদী বলেন যে, ভাগ্যশ্রী অসাধারণ ধারাবাহিকতা এবং আরও ভালো করার দৃঢ় সংকল্পের স্বাক্ষর রেখেছেন।

এক্স হ্যান্ডলে এক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে:

"এশিয়ান প্যারা গেমসে আরও একটি রৌপ্য পদক এবং ব্যক্তিগত সেরা পারফরম্যান্স!

ভাগ্যশ্রী যাদব চমৎকার এক থ্রো-এর মাধ্যমে মহিলাদের শট পুট এফ৩৪ ইভেন্টে রৌপ্য পদক জিতে আবারও ভারতকে গর্বিত করেছেন। আগের তুলনায় নিজের পারফরম্যান্স আরও উন্নত করে তিনি অসাধারণ ধারাবাহিকতা এবং প্রতিনিয়ত আরও ভালো করার দৃঢ় সংকল্প দেখিয়েছেন। এই সুনিশ্চিত সাফল্যের জন্য ভাগ্যশ্রীকে অভিনন্দন। তাঁর অধ্যবসায় সত্যিই প্রেরণাদায়ক: প্রধানমন্ত্রী

@narendramodi".

https://x.com/PMOIndia/status/2112897093786542317?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2112897093786542317%7Ctwgr%5E1a5f91174729cc86eecb6b94bebd83975a6a4b76%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2326111reg%3D48lang%3D2

 

SC/MP/SB


(রিলিজ আইডি: 2326565) ভিজিটরের কাউন্টার : 5