প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান প্যারা গেমসে ব্রোঞ্জ পদক জেতার জন্য ভাবিনা প্যাটেলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 20 OCT 2026 6:31PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ অক্টোবর, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এশিয়ান প্যারা গেমস ২০২৬-এর মহিলাদের সিঙ্গলস ক্লাস ৪-৫ ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ের জন্য ভাবিনা প্যাটেলকে অভিনন্দন জানিয়েছেন।

 

 

শ্রী মোদী বলেন যে, বছরের পর বছর ধরে তাঁর ধারাবাহিকতা এবং ক্রীড়াক্ষেত্রে উৎকর্ষ সাধনের প্রতি তাঁর অবিচল নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়। তিনি ভাবিনার আগামী প্রচেষ্টার জন্য তাঁকে শুভকামনা জানিয়েছেন। 

 

 

এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে:

 

 

"আরও একটি পদক, আরও একটি মাইলফলক!

এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ মহিলাদের সিঙ্গলস ক্লাস ৪-৫ ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতার জন্য @BhavinaOfficial-কে অভিনন্দন। বছরের পর বছর ধরে তাঁর ধারাবাহিকতা এবং ক্রীড়াক্ষেত্রে উৎকর্ষ অর্জনের প্রতি তাঁর অবিচল নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়। তাঁর আগামী প্রচেষ্টার জন্য আমার শুভকামনা রইল: প্রধানমন্ত্রী

 

 @narendramodi"

 

https://x.com/PMOIndia/status/2112515922074480900?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2112515922074480900%7Ctwgr%5Ec103d261f241c0045e3c30a48fbb7586718b7371%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2325494reg%3D3lang%3D1

 

 

SC/MP/SB


(রিলিজ আইডি: 2326273) ভিজিটরের কাউন্টার : 11