প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

থিরু ভুম্মিদি এথিরাজ জি-র মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 21 OCT 2026 3:01PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ অক্টোবর, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ থিরু ভুম্মিদি এথিরাজ জি-র প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। ঐতিহাসিক ‘সেঙ্গোল’, যা প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে প্রদান করা হয়েছিল, তা তৈরির ক্ষেত্রে অবদানের জন্য তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন।

২০২৩ সালে নতুন সংসদ ভবনে যখন সরকার সেঙ্গোলটিকে এক বিশেষ মর্যাদাপূর্ণ স্থানে স্থাপন করে, তখন তাঁর সঙ্গে সাক্ষাতের মুহূর্তটির কথা স্মরণ করে শ্রী মোদী বলেন যে, তাঁর জীবন ও শিল্পনৈপুণ্য ভারতের গৌরবময় ঐতিহ্য এবং জাতীয় অগ্রযাত্রার মধ্যে এক অসাধারণ সেতুবন্ধন। তিনি তাঁর পরিবার ও গুণগ্রাহীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

 

 

এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী বলেছেন:

 

 “তিরু ভুম্মিদি এথিরাজ জি-র প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তামিলনাড়ুর এক বিশিষ্ট পরিবারের সন্তান, থিরু ভুম্মিদি এথিরাজ জি চিরস্মরণীয় হয়ে থাকবেন ঐতিহাসিক 'সেঙ্গোল' (রাজদণ্ড) তৈরির অবদানের জন্য– যা তৎকালীন প্রধানমন্ত্রী নেহরুকে প্রদান করা হয়েছিল। বহু বছর পর, ২০২৩ সালে আমাদের সরকারের পক্ষ থেকে নতুন সংসদ ভবনে সেঙ্গোলটিকে মর্যাদাপূর্ণ স্থানে স্থাপন করার সৌভাগ্য অর্জিত হয়। সেই সময়ে থিরু ভুম্মিদি এথিরাজ জি-র সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল এবং আমাদের দেশ ও সংস্কৃতির প্রতি তাঁর অবদানের জন্য আমি কৃতজ্ঞতা জানিয়েছিলাম। তাঁর জীবন ও শিল্পকর্ম ভারতের গৌরবময় ঐতিহ্য এবং আমাদের দেশের যাত্রাপথের মধ্যে এক অসাধারণ সেতুবন্ধন। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ওম শান্তি।

 

திரு உம்மிடி எத்திராஜ் அவர்களின் மறைவை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பாரம்பரியமிக்க குடும்பத்திலிருந்து வந்த இவர், முன்னாள் பிரதமர் நேருவுக்கு வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை வடிவமைத்தமைக்காக என்றும் நினைவுகூரப்படுவார். பல ஆண்டுகளுக்குப் பின்பு, 2023-ல், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அந்த செங்கோலுக்கு உரிய கௌரவத்தை வழங்கி சிறப்பிக்கும் வாய்ப்பு எங்கள் அரசுக்கு கிடைத்தது. அப்போது திரு உம்மிடி எத்திராஜ் அவர்களை சந்தித்து, நமது நாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக நன்றி தெரிவிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அவரது வாழ்க்கையும், கலைத்திறனும், இந்தியாவின் பெருமைமிக்க வளமான பாரம்பரியத்திற்கும் நமது நாட்டின் வளர்ச்சிப் பயணத்திற்கும் இடையிலான போற்றத்தக்க தொடர்பை பிரதிபலிக்கின்றன. அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி."

 

https://x.com/narendramodi/status/2112831506049585394?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2112831506049585394%7Ctwgr%5E2c597ac16135455b945fc5a52f0328f33c08ff64%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasepage.aspx%3FPRID%3D2325908reg%3D48lang%3D1

 

SC/MP/SB


(রিলিজ আইডি: 2326269) ভিজিটরের কাউন্টার : 4