প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান প্যারা গেমসে স্বর্ণপদক জয়ের জন্য প্রণব সুরমাকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 20 OCT 2026 9:25PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ অক্টোবর, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রণব সুরমাকে তাঁর অসাধারণ সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি এশিয়ান প্যারা গেমস ২০২৬-এর পুরুষদের ডিসকাস থ্রো (F51/52/53 বিভাগ)-এ রেকর্ড গড়া থ্রো-এর মাধ্যমে স্বর্ণপদক জিতেছেন।


এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে:

"একটি গৌরবময় পদক এবং এশিয়ান গেমস রেকর্ড!
প্রণব সুরমা এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছেন। তিনি পুরুষদের ডিসকাস থ্রো (F51/52/53) ইভেন্টে রেকর্ড গড়া থ্রো-এর মাধ্যমে স্বর্ণপদক জয় করেছেন। নতুন এশিয়ান রেকর্ড গড়ার ফলে এই জয় আরও অনন্য হয়ে উঠেছে। প্রণবের শক্তি, সংকল্প এবং প্রতিযোগিতামূলক মানসিকতা প্রেরণাদায়ক। এই ঐতিহাসিক সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন: প্রধানমন্ত্রী

 @narendramodi".

https://x.com/PMOIndia/status/2112570282825417037?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2112570282825417037%7Ctwgr%5Eaa04b8d542196057b7f39df2ee71812453870635%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2325602reg%3D3lang%3D1

 


SC/MP/SB


(রিলিজ আইডি: 2325787) ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam