পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

চন্ডীগড়ের সুখনা জলাভূমি এবং উত্তরপ্রদেশের সৌজ ঝিল অন্তর্ভুক্ত হওয়ায় ভারতের রামসার সাইটের সংখ্যা বেড়ে হল ১০৩

প্রকাশিত: 15 OCT 2026 8:41PM by PIB Kolkata

 নতুন দিল্লি ১৫ অক্টোবর ২০২৬

 

 

কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, চন্ডীগড়ের সুখনা জলাভূমি এবং উত্তরপ্রদেশের সৌজ ঝিল অন্তর্ভুক্ত হওয়ায় ভারতের রামসার সাইটের সংখ্যা বেড়ে হল ১০৩।

সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী যাদব বলেছেন, 
“জলবায়ু সংরক্ষণে ভারত তার অঙ্গীকার অব্যাহত রেখেছে। চন্ডীগড়ের সুখনা জলাভূমি এবং উত্তরপ্রদেশের সৌজ ঝিল রামসার সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
প্রধানমন্ত্রী শ্রী @narendramodi- র সরকার জীববৈচিত্র সংরক্ষণ জল ও জলবায়ু সুরক্ষা বৃদ্ধি এবং স্থানীয় জীবিকা টিকিয়ে রাখার ক্ষেত্রে জলাভূমিকা যে গুরুত্ব দিচ্ছে, এই মাইল ফলক তার গুরুত্ব তুলে ধরেছে।
এই সংযোজন দেশের সমৃদ্ধ জলবায়ু বাস্তুতন্ত্র সংরক্ষণ এবং পরিবেশগত, জলবায়ুগত ও জীবিকা সংক্রান্ত সুবিধা অব্যাহত রাখতে ভারত যে প্রয়াস চালাচ্ছে, তাকে আরও শক্তিশালী করবে।

আমি উত্তরপ্রদেশ ও চন্ডীগড়কে এই সাফল্যের জন্য অভিনন্দন জানাচ্ছি।
প্রিয় পর্যটক, আপনাদের হাতে কয়েকদিন সময় থাকলে অবশ্যই সুখনা ও সৌজ ঘুরে দেখবেন।
#AmritDharohar”

https://x.com/byadavbjp/status/2110746696678539356?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2110746696678539356%7Ctwgr%5Ea57e378a5a64286471d417cb2a001f353bf12f5c%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2324120reg%3D3lang%3D1

 

 


 SC/SD/CS 


(রিলিজ আইডি: 2324291) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Marathi , हिन्दी , Assamese , Punjabi