প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ভারতে ব্যবসা সম্প্রসারণে ব্লুমবার্গের পরিকল্পনাকে স্বাগত মোদীর ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিশ্বমঞ্চে নেতৃত্বের ক্ষেত্রে অগ্রগতির কথা স্বীকার মাইক ব্লুমবার্গের

প্রকাশিত: 13 OCT 2026 10:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ অক্টোবর, ২০২৬ 

 

ভারতে ব্যবসায়িক উপস্থিতি আরও সম্প্রসারণের পরিকল্পনা করেছে আন্তর্জাতিক আর্থিক তথ্য ও সংবাদ সংস্থা ব্লুমবার্গ। সংস্থার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে ব্লুমবার্গের ৩০ বছর পূর্তি উপলক্ষে সংস্থার প্রতিষ্ঠাতা মাইক ব্লুমবার্গের সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী জানান, ভারতের অর্থনীতি, বাজার ও জনগণের সঙ্গে সংস্থার সম্পর্ক আরও গভীর করার এই পরিকল্পনা দেশের বিভিন্ন ক্ষেত্রে নতুন সম্ভাবনা ও সুযোগের পথ খুলে দেবে।
সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্টে মাইক ব্লুমবার্গ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরপর মেয়াদে নির্বাচিত ভারতের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন। তিনি ভারতের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিশ্বমঞ্চে নেতৃত্বের ক্ষেত্রে দেশের অগ্রগতির কথাও স্বীকার করেন। ভারতের ভবিষ্যৎ সম্পর্কে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির উল্লেখ করে তিনি ভারতে ব্লুমবার্গের ৩০ বছর পূর্তি এবং এ দেশে সংস্থার উপস্থিতি সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
মাইক ব্লুমবার্গের ওই পোস্টের জবাবে প্রধানমন্ত্রী মোদী এক্স-এ লেখেন, তাঁর সঙ্গে সাক্ষাৎ করে তিনি আনন্দিত। ভারতে ৩০ বছর পূর্ণ করার জন্য তিনি ব্লুমবার্গকে অভিনন্দন জানান।

ভারতে নিজেদের উপস্থিতি সম্প্রসারণ এবং দেশের অর্থনীতি, বাজার ও জনগণের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে ব্লুমবার্গের পরিকল্পনাকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতের অগ্রগতির ধারা বিভিন্ন ক্ষেত্রে বিপুল সম্ভাবনা ও সুযোগ তৈরি করে চলেছে।
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী বলেছেন,
“আজ সকালে আপনার সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত হয়েছি।
ভারতে ৩০ বছর পূর্ণ করার জন্য ব্লুমবার্গকে অভিনন্দন। ভারতে নিজেদের উপস্থিতি সম্প্রসারণ এবং আমাদের অর্থনীতি, বাজার ও জনগণের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে ব্লুমবার্গের পরিকল্পনাকে আমরা স্বাগত জানাই।
ভারতের অগ্রগতির ধারা বিভিন্ন ক্ষেত্রে বিপুল সম্ভাবনা ও সুযোগ তৈরি করে চলেছে।”

https://x.com/narendramodi/status/2109990210180448757?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2109990210180448757%7Ctwgr%5Ef74d6c20335a6b5c7ab3a1767c9d5a9f7c080647%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2323020reg%3D3lang%3D1

 

SC/PM/SB


(রিলিজ আইডি: 2323093) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: Urdu , English , हिन्दी , Assamese , Manipuri , Gujarati , Telugu , Kannada , Malayalam