কয়লামন্ত্রক
azadi ka amrit mahotsav

অক্টোবর মাসে বিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহের পরিমাণ বৃদ্ধি পেয়েছে

প্রকাশিত: 09 OCT 2026 10:54AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৯  অক্টোবর  ২০২৬

 

সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে দেশে বিদ্যুৎ ঘাটতির ক্রমবর্ধমান ঝুঁকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, এর কারণ হিসেবে বলা হয়েছে বিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লার মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে। এই প্রেক্ষাপটে, কয়লা মন্ত্রক কয়েকটি বিষয় স্পষ্ট করতে চায়।    

'ক্রিটিক্যাল স্টক' বা 'সংকটজনক মজুদ' হিসেবে চিহ্নিত করার বিষয়টি একটি নির্ধারিত মানদণ্ডের ওপর ভিত্তি করে করা হয়, অর্থাৎ,  বিদ্যুৎ কেন্দ্রে নির্ধারিত ন্যূনতম মাত্রার চেয়ে কম কয়লা মজুদ থাকলে সেটিকে সংকটজনক মজুদ বলে। প্রকৃত জ্বালানি সংকট বা বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার অনেক আগেই সংশ্লিষ্ট কেন্দ্রগুলিকে চিহ্নিত করার জন্য  এই ব্যবস্থা রাখা হয়েছে। কোনো বিদ্যুৎ কেন্দ্র এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার অর্থ হলো এটি একটি 'আগাম সতর্কবার্তা' মাত্র; এর অর্থ  এই নয় যে ওই কেন্দ্রটিতে কয়লা ফুরিয়ে গেছে বা সেটি খুব শীঘ্র বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। 

কয়লার মজুদের বর্তমান পরিস্থিতি পর্যালোচনার সময় সেপ্টেম্বর মাসে সরবরাহ  সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল, কিন্তু তার পরবর্তী পর্যায়ে এর উন্নতির বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন। সেপ্টেম্বর মাসের সেই সর্বনিম্ন অবস্থার তুলনায় বিদ্যুৎ ক্ষেত্রে দৈনিক সরবরাহ প্রায় ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে; অক্টোবরে গড় সরবরাহ সেপ্টেম্বরের তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি ছিল। কয়লার মজুদ কমে যাওয়ার হারও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে রেলপথে কয়লা পরিবহনের গতিও বেড়েছে।  অক্টোবরে গড়ে প্রতিদিন ৪৬৫টিরও বেশি 'রেক' কয়লা পরিবহন করেছে এবং পরপর তিন দিন ৪৭০টি রেকের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে । সড়কপথসহ অন্যান্য উপায়ে কয়লা সরবরাহের ক্ষেত্রেও উন্নতি হয়েছে।  

এর ফলে মজুত কমে যাওয়ার হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। অন্যদিকে  দৈনিক কয়লা ব্যবহারের পরিমাণ সেপ্টেম্বরের ০.২৪৩ মেট্রিক টন থেকে কমে অক্টোবরে ০.১১৬ মেট্রিক টনে নেমে এসেছে—অর্থাৎ সেটিও অর্ধেকেরও বেশি কমেছে। ফলে পরিস্থিতির উন্নতি হচ্ছে।       

যেসব বিদ্যুৎকেন্দ্রে কয়লার মজুত অত্যন্ত কম বা সংকটপূর্ণ পর্যায়ে রয়েছে, সেগুলোর পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। পর্যাপ্ত সরবরাহ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে চাহিদার ভিত্তিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কয়লা সরবরাহ করা হচ্ছে। বর্ষা বিদায় নেওয়া এবং আগের বছরগুলির মত অক্টোবরের মাঝামাঝি সময়ে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা কিছুটা কমে আসার সম্ভাবনা থাকায়, প্রতিদিন ৪৬৫ থেকে ৪৭৫টি রেকে কয়লা পরিবহন অব্যাহত থাকলে পরিস্থিতি আরও স্থিতিশীল হবে। এর ফলে উৎসবের সময়ে, শীতকাল এবং পরবর্তী গ্রীষ্মকালীন চাহিদার সময়ের আগেই মজুত পুনরায় গড়ে তোলা সম্ভব হবে এবং সংকটপূর্ণ অবস্থায় থাকা বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা কমে আসবে। 

কয়লা, রেল ও বিদ্যুৎ মন্ত্রকের মধ্যে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সরবরাহ ও পরিবহন ব্যবস্থার ওপর নজরদারি চালান হচ্ছে। এর উদ্দেশ্য হল কয়লার যোগানের অভাবে যেন দেশের কোথাও বিদ্যুৎ উৎপাদন যাতে ব্যাহত না হয়, সেটি নিশ্চিত করা।  

 


SC/CB/NS….


(রিলিজ আইডি: 2321382) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Punjabi , Tamil , Telugu