যোগাযোগ মন্ত্রক
azadi ka amrit mahotsav

উপগ্রহ যোগাযোগ পরিষেবা ক্ষেত্রে ভারতের নিয়ন্ত্রণ বিধি কাঠামো স্বচ্ছ ও বৈষম্যহীন

পোস্ট করার দিনক্ষণ: 08 OCT 2026 9:19AM by PIB Agartala

নয়াদিল্লি, ৮ অক্টোবর, ২০২৬

 

সামাজিক মাধ্যমে ঘুরতে থাকা একটি পোস্টে অভিযোগ করা হয়েছে উপগ্রহ যোগাযোগ পরিষেবা ক্ষেত্রে ভারতের নিয়ন্ত্রণ বিধি কাঠামোয় স্বচ্ছতার অভাব রয়েছে এবং তা বৈষম্যযুক্ত। ভারত সরকার উপগ্রহ যোগাযোগ প্রদানকারী সংস্থা সহ সব টেলি যোগাযোগ পরিষেবা প্রদানকারী সংস্থার ক্ষেত্রেই অনুমোদনের বিষয়ে স্বচ্ছ, বৈষম্যহীন এবং যুক্তিযুক্ত নিয়ন্ত্রণ বিধি কাঠামো মেনে কাজ করে। সেই অনুযায়ী বিশ্বের তিনটি উপগ্রহ যোগাযোগ পরিষেবা প্রদানকারী সংস্থাকে অনুমোদনপত্র দেওয়া হয়েছে। সেক্ষেত্রে শর্ত একটাই – নিরাপত্তার ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে। ব্যবহারকারীর এবং তথ্যের সুরক্ষার জন্যই এই শর্তটি অবশ্য পালনীয়। অনুমোদন প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব রয়েছে কিংবা স্বচ্ছতার অভাব রয়েছে – এমন অভিযোগ অবান্তর।

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2321364) ভিজিটরদের কাউন্টার : 4
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Gujarati , Telugu , Malayalam