প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রতিরক্ষামন্ত্রী বিশাখাপত্তনমে প্রথম ফ্লিট সাপোর্ট শিপ (FSS-1) কে জলে ভাসানো, FSS-5-এর নির্মানের সূচনা এবং উন্নত স্লিপওয়ে-৪ ও ৩০০-টন ক্ষমতার গোলিয়াথ ক্রেনের উদ্বোধন করবেন

প্রকাশিত: 05 OCT 2026 4:10PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ অক্টোবর, ২০২৬ 

 

ভারতের নিজস্ব জাহাজ নির্মাণ সক্ষমতার এক উল্লেখযোগ্য নিদর্শন হিসেবে, আগামীকাল বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডে প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ফ্লিট সাপোর্ট শিপ-১(FSS-1) কে জলে ভাসাবেন। এছাড়াও তিনি  ফ্লিট সাপোর্ট শিপ-৫ (FSS-5)-এর নির্মানের সূচনা করবেন এবং আধুনিকীকৃত স্লিপওয়ে-৪  ও ৩০০-টন ক্ষমতার গোলিয়াথ ক্রেন-এর উদ্বোধন করবেন।
আধুনিকীকৃত স্লিপওয়ে-৪-এর বর্ধিত দৈর্ঘ্য ও অধিক ভারবহন ক্ষমতা এবং এর সঙ্গে  ৩০০-টন ক্ষমতার গোলিয়াথ ক্রেনের সুবিধা যুক্ত হওয়ায় শিপইয়ার্ডটি এখন ৪৫,০০০ DWT পর্যন্ত ওজনের জাহাজ নির্মাণ ও জলে ভাসাতে সক্ষম হবে; এর ফলে বড় ও জটিল কাঠামোবিশিষ্ট জাহাজ তৈরির ক্ষেত্রে তাদের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
ভারতীয় নৌবাহিনীর জন্য নির্মীয়মাণ পাঁচটি ফ্লিট সাপোর্ট শিপ-এর মধ্যে প্রথমটি অর্থাৎ এফএসএস-ওয়ান(FSS-1) কে ইস্পাত কাটার কাজ শুরুর মাত্র ১৮ মাসের মধ্যেই বঙ্গোপসাগরের জলে ভাসানো হচ্ছে। ৪৩,৫০০ টন ওজনের এই জাহাজগুলি সমুদ্রে অবস্থানরত যুদ্ধজাহাজগুলোর রসদ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে, যা ভারত মহাসাগরীয় অঞ্চলে নৌবাহিনীর দীর্ঘ সময় ধরে কার্যক্রম পরিচালনার ক্ষমতা ও কর্মপরিধি বৃদ্ধি করবে। FSS-5-এর নির্মান শুরুর মধ্য দিয়ে এই প্রকল্পের আওতায় ধারাবাহিকভাবে জাহাজ উৎপাদনের প্রক্রিয়াটি আরও এক ধাপ এগিয়ে যাবে।
এই অনুষ্ঠানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী এন চন্দ্রবাবু নাইডু, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন এবং প্রতিরক্ষা উৎপাদন বিভাগের সচিব শ্রী সঞ্জীব কুমার প্রমুখ উপস্থিত থাকবেন।

 

 

SC/AB/SB


(রিলিজ আইডি: 2319305) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Tamil , Telugu