পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

কুনো জাতীয় উদ্যানে এ দেশে জন্মানো একটি চিতাবাঘ পাঁচটি স্বাস্থ্যবান সন্তান প্রসব করায় ভারতে চিতার সংখ্যা ৬০-এ পৌঁছল

প্রকাশিত: 05 OCT 2026 2:43PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৫ অক্টোবর, ২০২৬

 

‘প্রোজেক্ট চিতা’ একটি ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল। কুনো জাতীয় উদ্যানে আজ এ দেশে জন্মানো ৩২ মাসের একটি চিতা পাঁচটি স্বাস্থ্যবান সন্তান প্রসব করেছে। এর ফলে, ভারতে চিতার সংখা ৬০-এ পৌঁছল। এর মধ্যে ৪১টি চিতাই এদেশে জন্মেছে।
 
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দর যাদব জানিয়েছেন, মুখী এবং কেজিপি-১২-র পর কেজেপি-২১ হল তৃতীয় ভারতে জন্মানো চিতা, যে সন্তান প্রসব করল। এর মধ্য দিয়ে ভারতে চিতার সংখ্যায় পরবর্তী প্রজন্মের চিতাও অন্তর্ভুক্ত হল।

https://x.com/byadavbjp/status/2107026020419125353?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2107026020419125353%7Ctwgr%5E6fb79608eb6ce72eadf1bc0c8a40b6d583456981%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2319097reg%3D48lang%3D1 

শ্রী যাদব জানিয়েছেন, এই পাঁচটি চিতার বাবাকে বৎসোয়ানা থেকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ, বৎসোয়ানা থেকে আনা প্রজাতির চিতার জিনগত বৈশিষ্ট্য ভারতের ক্রমবর্ধমান চিতার সংখ্যায় যুক্ত হল। শ্রী যাদব ‘প্রোজেক্ট চিতা’র সঙ্গে যুক্ত পশু-চিকিৎসক, তৃণমূল স্তরের কর্মী, ম্যানেজার সহ সকলকে এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন।

 

SC/CB/DM..


(রিলিজ আইডি: 2319203) ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন: Tamil , English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Telugu , Malayalam