পরিবেশওঅরণ্যমন্ত্রক
কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী জয়সলমীরের মরু জাতীয় উদ্যানে দুটি পুরুষ 'গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড'কে বন্য পরিবেশে ছেড়ে দিয়েছেন
প্রকাশিত:
04 OCT 2026 11:33AM by PIB Kolkata
নতুন দিল্লি, ৪ অক্টোবর ২০২৬
কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব আজ রাজস্থানের জয়সলমীরের মরু জাতীয় উদ্যানের সাম অঞ্চলে দুটি পুরুষ গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডকে বন্য পরিবেশে ছেড়ে দিয়েছেন। অত্যন্ত বিপন্ন প্রজাতি 'গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড' (জিআইবি)-র সংরক্ষণের ক্ষেত্রে এটি এক গুরুত্বপূর্ণ মাইলফলক। অনুষ্ঠানে রাজস্থানের বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শর্মা এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় শ্রী যাদব প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড ও অন্যান্য প্রজাতির সংরক্ষণের জন্য বৈজ্ঞানিকদের কাজ করার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রীর ধারাবাহিক পরামর্শ, উৎসাহ ও সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
https://x.com/byadavbjp/status/2106585411049144582?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2106585411049144582%7Ctwgr%5E29d2117a96c2aa45a859480eee7612006730fc11%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2318842reg%3D3lang%3D1
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক, রাজস্থান বন বিভাগ এবং ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-র একটি যৌথ উদ্যোগ বাস্টার্ড পুনরুদ্ধার কর্মসূচী। এখানে 'ইন্টারন্যাশনাল ফান্ড ফর হাউবারা কনজারভেশন'-এর প্রযুক্তিগত সহযোগিতা এবং 'ন্যাশনাল ক্যাম্পা' আর্থিক সহায়তা করছে। এর আওতায় মূলত সংরক্ষণমূলক প্রজনন, জিআইবির আবাসস্থল পুনরুদ্ধার এবং স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংরক্ষণমূলক প্রজনন কর্মসূচীতে যথেষ্ট অগ্রগতি হয়েছে। বর্তমানে সাম ও রামদেবরায় অবস্থিত জিআইবি কেন্দ্রগুলিতে ৯৭টি পাখি রয়েছে। এর মধ্যে ৪০টি বন্য পরিবেশে পাড়া ডিম থেকে এবং ৫৭টি কৃত্রিম প্রজনন বা বন্দিদশায় জন্ম নিয়েছে। এদের মধ্যে ৮৬টি পাখিকে কৃত্রিম প্রজননের জন্য রাখা হয়েছে এবং ১১টিকে বন্য পরিবেশে ছেড়ে দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে। এই ১১টির মধ্যে ২টি পাখিকে আজ মরু জাতীয় উদ্যানের বন্য পরিবেশে ছেড়ে দেওয়া হল। কৃত্রিম প্রজনন প্রক্রিয়ায় ২০২৫ সালে ২৪টি এবং এ বছর ২৯টি জীবিত ছানা পাওয়া গেছে।
বিজ্ঞান সম্মতভাবে নানা পদক্ষেপের মাধ্যমে এই প্রজাতির পুনরুদ্ধারে বিশেষ ভূমিকা পালন করা হয়। এই পদ্ধতির আওতায়, কৃত্রিম পরিবেশে পাড়া ডিম বন্য পাখির বাসায় রাখা হয়। স্ত্রী-পাখিরা তা দেবার জন্য গ্রহণ করে। এর ফলে রাজস্থানে ছয়টি এবং গুজরাটে দুটি ছানার জন্ম হয়েছে।
রাজস্থান বন বিভাগ আবাসস্থল পুনরুদ্ধারের প্রচেষ্টার মাধ্যমে এই উদ্যোগগুলিকে আরও শক্তিশালী করেছে। ; এর মধ্যে মরু জাতীয় উদ্যানের ভিতরে প্রায় ২০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বেড়া দিয়ে-ঘেরা তৃণভূমির এনক্লোজার' তৈরি করা অন্যতম। দীর্ঘমেয়াদী টেলিমেট্রি গবেষণায় এই ঘেরা এলাকাগুলিকে জিআইবি প্রজাতির প্রজননের জন্য সব থেকে ভালো আবাসস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে এই প্রজাতির সংরক্ষণের কর্মসূচীগুলি ভারতে বাস্তবায়িত হয়েছে। বিশেষজ্ঞ কমিটির সুপারিশকে এ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
SC/CB/AS
(রিলিজ আইডি: 2318940)
ভিজিটরের কাউন্টার : 7