রাজ্যসভা সচিবালয়
azadi ka amrit mahotsav

তানজানিয়ায় অনুষ্ঠিত ১৫৩তম আইপিইউ সম্মেলনে ভারতীয় সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন শ্রী হরিবংশ

প্রকাশিত: 03 OCT 2026 12:56PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩ অক্টোবর ২০২৬

 

 

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান শ্রী হরিবংশের নেতৃত্বে ভারতের একটি সংসদীয় প্রতিনিধিদল তানজানিয়া যুক্তরাষ্ট্রের আরুশায় রওনা হয়েছে। সেখানে ৫ থেকে ৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর ১৫৩তম অধিবেশন এবং সংশ্লিষ্ট বৈঠকগুলিতে অংশগ্রহণ করবে দলটি।

 

 

আইপিইউ অধিবেশনের থিম - "সকলের জন্য অন্তর্ভুক্তি, বিশ্বাস এবং সুযোগের মাধ্যমে সুশাসন বৃদ্ধি এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন।" সারা বিশ্ব থেকে সংসদ সদস্যরা একত্র হবেন এই থিম নিয়ে আলোচনার জন্য।

 

 

ভারতীয় প্রতিনিধি দলে রয়েছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান ও প্রতিনিধিদলের নেতা শ্রী হরিবংশ; লোকসভার সাংসদ শ্রী অনুরাগ সিং ঠাকুর; শ্রীমতী অপরাজিতা সারঙ্গী; ডাঃ সঞ্জয় জয়সওয়াল; শ্রীমতী কমলজিৎ সেহরাওয়াত; শ্রীমতী বিজুলি কলিতা মেধি এবং শ্রী এন কে প্রেমচন্দ্রন। রাজ্যসভার সাংসদ হিসেবে থাকবেন ডঃ সস্মিত পাত্র।

 

 

প্রতিনিধিদলটি সমসাময়িক আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন বিভিন্ন বিষয়ে আয়োজিত বৈঠক, প্যানেল আলোচনা ও কর্মশালায় অংশগ্রহণ করবে এবং এসব বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরবে।

 

 

শ্রী হরিবংশ গভর্নিং কাউন্সিল, সাধারণ বিতর্ক, জরুরি বিষয় সংক্রান্ত বিতর্ক এবং আইপিইউ সভাপতি পদের প্রার্থীদের সঙ্গে আয়োজিত শুনানিতে অংশগ্রহণ করবেন।

 

 

ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা গণতন্ত্র ও মানবাধিকার, শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা, সুস্থায়ী উন্নয়ন, নারীর অংশগ্রহণ, বিজ্ঞান ও প্রযুক্তি, সন্ত্রাসবাদ দমন, স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কর্মক্ষেত্রের ভবিষ্যৎ, সামুদ্রিক নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং পর্বত ও মহাসাগরীয় বাস্তুতন্ত্রের সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেবেন।

 

 

ভারতীয় সংসদীয় প্রতিনিধি দলের এই অংশগ্রহণ আইপিইউ-র সঙ্গে ভারতের অব্যাহত সম্পৃক্ততা এবং বিশ্বশান্তি, উন্নয়ন, গণতন্ত্র ও জনগোষ্ঠীর ক্ষমতায়ন-সংশ্লিষ্ট বিষয়গুলোতে সংসদীয় কূটনীতি, বহুপাক্ষিক সংলাপ ও বিভিন্ন দেশের সংসদের মধ্যে পারস্পরিক সহযোগিতার প্রতি ভারতের প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করে।

 

 

SC/SB/DM


(রিলিজ আইডি: 2318635) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Tamil , Telugu