প্রধানমন্ত্রীরদপ্তর
এশিয়ান গেমসে মহিলাদের রিকার্ভ দলগত ইভেন্টে ঐতিহাসিক স্বর্ণপদক প্রাপ্তির জন্য অঙ্কিতা ভকত, কুমকুম অনিল মোহোদ ও কীর্তিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
02 OCT 2026 1:20PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে মহিলাদের রিকার্ভ দলগত ইভেন্টে ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক জয় করায় অঙ্কিতা ভকত, কুমকুম অনিল মোহোদ এবং কীর্তিকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে তাঁদের স্থিরতা ও নিখুঁত লক্ষ্যভেদ ছিল অসাধারণ। তিনি উল্লেখ করেন যে, এই ঐতিহাসিক জয় সারা দেশের অসংখ্য তরুণ তীরন্দাজকে অনুপ্রাণিত করবে।
শ্রী মোদী বলেন, ভারত তার এই চ্যাম্পিয়নদের নিয়ে গর্বিত এবং তিনি অঙ্কিতা ভকত, কুমকুম অনিল মোহোদ ও কীর্তির আগামী দিনের প্রচেষ্টার জন্য শুভকামনা জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে জানিয়েছে :
“একটি ঐতিহাসিক স্বর্ণপদক যা সমগ্র জাতিকে আনন্দিত করেছে।
এশিয়ান গেমসে মহিলাদের রিকার্ভ দলগত ইভেন্টে ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক জয় করায় অঙ্কিতা ভকত, কুমকুম অনিল মোহোদ এবং কীর্তিকে অভিনন্দন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে তাঁদের স্থিরতা ও নিখুঁত লক্ষ্যভেদ ছিল অসাধারণ। এই ঐতিহাসিক জয় সারা দেশের অসংখ্য তরুণ তীরন্দাজকে অনুপ্রাণিত করবে। ভারত তার চ্যাম্পিয়নদের নিয়ে গর্বিত! তাঁদের আগামী দিনের প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা : প্রধানমন্ত্রী @narendramodi”
https://x.com/PMOIndia/status/2105905967821201416?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2105905967821201416%7Ctwgr%5Ed60eec0e7445a9aa053172464b3174fa4787bf23%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2318113reg%3D3lang%3D1
SC/SB/DM
(রিলিজ আইডি: 2318424)
ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam