প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান গেমসে রিকার্ভ মিক্সড দলগত বিভাগে রৌপ্যপদক জয়ের জন্য ধীরাজ বোম্মাডেভারা ও কুমকুম অনিল মোহোদকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 02 OCT 2026 1:22PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০২ অক্টোবর ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসের রিকার্ভ মিশ্র দলগত বিভাগে রৌপ্য পদক জয় করায় ধীরাজ বোম্মাডেভারা ও কুমকুম অনিল মোহোদকে অভিনন্দন জানিয়েছেন।

 

প্রধানমন্ত্রী বলেন যে, তাঁরা অসাধারণ দক্ষতা ও উদ্দীপনা প্রদর্শন করেছেন এবং এশিয়ান গেমসের এই ইভেন্টে ভারতকে প্রথমবারের মতো রৌপ্য পদক এনে দিয়েছেন।

 

 

‘এক্স’-এ এক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে;

 

“চমৎকার রৌপ্য জয়!

 

এশিয়ান গেমসের রিকার্ভ মিক্সড দলগত বিভাগে রৌপ্য পদক জয় করায় ধীরাজ বোম্মাডেভারা ও কুমকুম অনিল মোহোদের জন্য আমরা গর্বিত।

 

তাঁরা অসাধারণ দক্ষতা ও উদ্দীপনার স্বাক্ষর রেখেছেন এবং এশিয়ান গেমসের এই ইভেন্টে দেশকে প্রথমবারের জন্য রৌপ্য পদক এনে দিয়েছেন।

 

এই স্মরণীয় সাফল্যের জন্য আমাদের দুই তীরন্দাজকে অভিনন্দন এবং তাঁদের আগামী দিনের প্রচেষ্টার জন্য রইল শুভকামনা: প্রধানমন্ত্রী

 

 @narendramodi”

https://x.com/PMOIndia/status/2105909600319058159?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2105909600319058159%7Ctwgr%5Ef7cedab7e03c3649aec3139d440a153dbf4b0750%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2318114reg%3D3lang%3D1

 

 

 

SC/MP/NS


(রিলিজ আইডি: 2318415) ভিজিটরের কাউন্টার : 4