প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী এশিয়ান গেমস-এ ব্রোঞ্জ পদক জয়ের জন্য ভারতীয় মহিলা স্কোয়াশ দলকে অভিনন্দন জানিয়েছেন
প্রকাশিত:
01 OCT 2026 4:37PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলা স্কোয়াশ দলকে অভিনন্দন জানিয়েছেন এশিয়ান গেমস ২০২৬-এ ব্রোঞ্জ পদক জয়ের জন্য।
প্রধানমন্ত্রী দলটির প্রশংসা করেছেন তাঁদের একাগ্র প্রয়াসের জন্য এবং বলেছেন যে এই খেলোয়াড়রা মঞ্চে অত্যন্ত আকাঙ্ক্ষিত স্থানটি পাওয়ার জন্য বিশাল সংকল্পের প্রদর্শন করেছেন।
শ্রী মোদী বলেছেন যে এই সাফল্য স্কোয়াশের প্রতি তরুণদের আকৃষ্ট করবে যে খেলা ক্রমশ ভারতে জনপ্রিয় হয়ে উঠছে।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক্স-এ পোস্ট করা হয়েছে ;
“২০২৬-এর এশিয়ান গেমস-এ ব্রোঞ্জ পদক জয়ের জন্য ভারতীয় মহিলা স্কোয়াশ দলের জন্য গর্বিত। তাঁদের একাগ্র প্রয়াসের জন্য অভিনন্দন। তাঁরা মহান সংকল্প নিয়ে খেলেছে এবং মঞ্চে পেয়েছে অত্যন্ত আকাঙ্ক্ষিত স্থান। এই সাফল্য তরুণদের উৎসাহিত করবে স্কোয়াশের প্রতি যা ক্রমশ ভারতে জনপ্রিয় হচ্ছে : প্রধানমন্ত্রী @narendramodi”
https://x.com/PMOIndia/status/2105614400673796367?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2105614400673796367%7Ctwgr%5E9565ae3a72181957d4e88220c6d80d98d3b7e9a4%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasepage.aspx%3FPRID%3D2317668reg%3D3lang%3D1
SC/AP/NS
(রিলিজ আইডি: 2317762)
ভিজিটরের কাউন্টার : 3