আয়ুষ
azadi ka amrit mahotsav

ভারতের দ্রুততম বিকাশশীল পরিষেবা ক্ষেত্রগুলির মধ্যে একটি হয়ে উঠেছে আয়ুষ, আরআইএস সমীক্ষা অনুযায়ী বার্ষিক অবদান ৩৬.৯২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি

প্রকাশিত: 30 SEP 2026 12:38PM by PIB Kolkata

নয়াদিল্লি,৩০ সেপ্টেম্বর, ২০২৬


'রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজ' -এর সমীক্ষা অনুযায়ী, ভারতের দ্রুততম বিকাশশীল পরিষেবা ক্ষেত্রগুলির মধ্যে একটি হয়ে উঠেছে আয়ুষ। ২০২৪-২৫ অর্থবর্ষে অর্থনৈতিক পরিসরে এই ক্ষেত্রের অবদান আনুমানিক ৩৬.৯২ বিলিয়ন মার্কিন ডলার। ২০২২-২৩ অর্থবছর থেকে ১৬.৯১ শতাংশ চক্রবৃদ্ধি বার্ষিক বৃদ্ধির হার বজায় রেখে, এই ক্ষেত্রটি স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং 'মেডিকেল ভ্যালু ট্রাভেল'-এর মাধ্যমে ভারতের অর্থনৈতিক বৃদ্ধিতে ক্রমে আরও বেশি  অবদান রেখে চলেছে। সমীক্ষার হিসেব মতো ২০৪৭ সালের মধ্যে আয়ুষ পরিষেবা ক্ষেত্রে অর্থনৈতিক লেনদেন ২১৬ থেকে ৩১৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে, যা 'বিকশিত ভারত @২০৪৭' –এর লক্ষ্যপূরণে এই পরিসরের বিপুল সম্ভাবনাকে তুলে ধরে। ২৩ সেপ্টেম্বর নাগপুরে একাদশ আয়ুর্বেদ দিবস উদযাপনের সময় আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী প্রতাপরাও যাদব সেখানে জোর দিয়ে বলেছেন যে, এই সব পরিসংখ্যান আয়ুষ ক্ষেত্রের অর্থনৈতিক সম্ভাবনাকে স্পষ্ট করে তুলেছে। 

আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা, আরআইএস-এর শীর্ষকর্তা অধ্যাপক শচীন কুমার শর্মা অনুষ্ঠানে ভাষণ দেন। 


আয়ুষ পরিষেবা ক্ষেত্র কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে। প্রত্যক্ষভাবে এখানে কর্মরত ১৭.৬ লক্ষ মানুষ। এই কর্মীবাহিনীর ৪৩ শতাংশই মহিলা। 
গবেষণায় 'মেডিকেল ভ্যালু ট্রাভেল' বা চিকিৎসার উদ্দেশ্যে ভ্রমণের ক্ষেত্রে আয়ুষ ক্ষেত্রের ক্রমবর্ধমান সম্ভাবনার কথাও তুলে ধরা হয়েছে সমীক্ষায়। ২০২৫ অর্থবছরে এই ক্ষেত্র থেকে আনুমানিক ১.৭৭ বিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে। 

 

SC/AC/SG


(রিলিজ আইডি: 2317007) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Tamil