শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব, ২ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ‘বিশেষ অভিযান ৬.০’

প্রকাশিত: 29 SEP 2026 3:22PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ 

 

ভারত সরকার ২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত 'বিশেষ অভিযান ৬.০' চালাবে,  যেখানে পরিচ্ছন্নতা  এবং সরকারি কাজে জমে থাকা বা অমীমাংসিত বিষয়গুলির দ্রুত নিষ্পত্তির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এই অভিযানে নথিপত্রের যথাযথ ব্যবস্থাপনা, অফিসের জায়গার সুষ্ঠু ব্যবহার এবং সরকারি অফিসে সৃষ্ট ই-বর্জ্যের বৈজ্ঞানিক উপায়ে অপসারণের বিষয়গুলিতেও নজর দেওয়া হবে।

এই বার্ষিক অভিযানের লক্ষ্য হ’ল, সরকারি দপ্তরগুলিতে পরিচ্ছন্নতা কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং  একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে অমীমাংসিত বিষয়গুলির নিষ্পত্তি নিশ্চিত করা। 'বিশেষ অভিযান ৬.০'-এর অন্যতম প্রধান একটি দিক হবে ই-বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ এবং বৈজ্ঞানিক উপায়ে তা অপসারণের কার্যকর ব্যবস্থা গ্রহণ।


অভিযানটি তিনটি পর্যায়ে পরিচালিত হবে। ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলা 'প্রস্তুতিমূলক পর্যায়ে', সংশ্লিষ্ট বিভাগগুলি নিষ্পত্তির জন্য বিভিন্ন বিষয় বা লক্ষ্যমাত্রা চিহ্নিত করা হবে। এর মধ্যে রয়েছে – সংসদ সদস্য ও রাজ্য সরকারের কাছ থেকে আসা অমীমাংসিত বিষয়, আন্তঃমন্ত্রক সংক্রান্ত বিষয় (যেমন - ক্যাবিনেট নোট), প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা বিষয়, তিন মাসের বেশি সময় ধরে ঝুলে থাকা সংসদীয় প্রতিশ্রুতি এবং জন-অভিযোগ ও আবেদন। প্রস্তুতিমূলক পর্যায়ে ফাইল ও নথিপত্র পর্যালোচনা, ফাইলের তালিকাভুক্তি ও অপ্রয়োজনীয় ফাইল বাছাই, ই-ফাইল বন্ধ করা এবং অপসারণযোগ্য বাতিল সামগ্রী চিহ্নিত করার কাজও অন্তর্ভুক্ত থাকবে।


২ থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলা 'বাস্তবায়ন পর্যায়ে', সংশ্লিষ্ট দপ্তরের অধীনস্থ অফিসগুলি পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে, ই-বর্জ্য ও অন্যান্য বাতিল সামগ্রীর বৈজ্ঞানিক অপসারণ নিশ্চিত করবে এবং অমীমাংসিত বিষয়গুলির নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

১৬ থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলা 'মূল্যায়ন পর্যায়ে', বিভিন্ন মন্ত্রক ও বিভাগে গৃহীত কার্যক্রম এবং অর্জিত ফলাফল পর্যালোচনা ও মূল্যায়ন করা হবে।
'বিশেষ অভিযান ৬.০'-তে সরকারি অফিসে সৃষ্ট ই-বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ এবং বৈজ্ঞানিক উপায়ে অপসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বাস্তবায়ন পর্যায়ে ই-বর্জ্যের সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং পরিবেশ-বান্ধব উপায়ে অপসারণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণ করছে।

এর আগে 'বিশেষ অভিযান ৫.০'-র সময় বাণিজ্য বিভাগ ৮৮,৩৮৫টি ফাইল বা নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছিল এবং ৪৬,২৫৫টি অপ্রয়োজনীয় ফাইল বাছাই করে বাতিল করেছিল।


এছাড়াও, বাতিল ও অপ্রয়োজনীয় সামগ্রী বিক্রির মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগ প্রায় ৭০ লক্ষ টাকা আয় করেছে এবং এই প্রচার অভিযানের সময় ২৭৭টি স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

'স্পেশাল ক্যাম্পেইন ৫.০'-এর মাধ্যমে বাণিজ্য বিভাগের বিভিন্ন কার্যালয়ে পরিচ্ছন্নতা, সুশৃঙ্খল নথিপত্র ব্যবস্থাপনা, অফিসের জায়গার সুষ্ঠু ব্যবহার এবং অপ্রয়োজনীয় সামগ্রীর দায়িত্বশীল অপসারণের বিষয়গুলি জোরদার করা হয়েছিল। 'স্পেশাল ক্যাম্পেইন ৬.০' সেই প্রচেষ্টাকেই আরও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে; এতে পরিচ্ছন্নতা বজায় রাখা, ঝুলে থাকা কাজ বা নথিপত্র নিষ্পত্তির হার বাড়ানো, নথিপত্র ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক পদ্ধতিতে ই-বর্জ্য অপসারণ এবং সরকারি অফিসের জায়গার সুষ্ঠু ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

SC/MP/SB


(রিলিজ আইডি: 2316594) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Manipuri , Odia , Malayalam