বস্ত্রমন্ত্রক
ওয়ার্ল্ডস্কিলস সাংহাই 2026-এ দুটি রৌপ্য পদক এবং উৎকর্ষের জন্য একটি পদক জিতে নিলেন NIFT শিক্ষার্থীরা
প্রকাশিত:
29 SEP 2026 12:11PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সাংহাইতে অনুষ্ঠিত ৪৮তম 'ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা ২০২৬'-এ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ফ্যাশন টেকনোলজি, ডিজিটাল ইন্টারঅ্যাক্টিভ মিডিয়া ডিজাইন, রিটেইল সেলস এবং ভিজ্যুয়াল মার্চেন্ডাইজিং-এর মতো গুরুত্বপূর্ণ ফ্যাশন ও সৃজনশীল দক্ষতার ক্ষেত্রে নিফট-এর শিক্ষার্থী ও বিশেষজ্ঞরা ভারতের প্রতিনিধিত্ব করেছেন।
২০২৬ সালের ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর চীনের সাংহাইতে আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্বের প্রায় ৬৮টি দেশ ও অঞ্চলের ১,৪০০-এরও বেশি তরুণ প্রতিযোগী ৬৪টি ভিন্ন দক্ষতার বিভাগে অংশ নিয়েছিলেন। ভারত এ যাবৎ তার বৃহত্তম প্রতিনিধি দল পাঠায়। ভারতের ৭০ জন প্রতিযোগী ৬৩টি বিভাগে অংশগ্রহণ করেন।
SC/AC/NS…
(রিলিজ আইডি: 2316501)
ভিজিটরের কাউন্টার : 6