নীতিআয়োগ
azadi ka amrit mahotsav

স্বচ্ছতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং অমীমাংসিত বিষয়ের ভার কমাতে নীতি আয়োগ বিশেষ অভিযান ৬.০ চালু করলো

প্রকাশিত: 28 SEP 2026 4:08PM by PIB Kolkata

 

নতুন দিল্লি, ২৮ সেপ্টেম্বর ২০২৬

 

স্বচ্ছ ভারত-এর মাধ্যমে মহাত্মা গান্ধীর প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে, প্রশাসনিক সংস্কার ও জন-অভিযোগ বিভাগ (ডিএআরপিজি) ২০২১-এ অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তিতে এক বিশেষ অভিযান শুরু করে। সেই অভিযানের সাফল্যের ওপর ভিত্তি করে, ডিএআরপিজি ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫ এবং ২০২৬ সালেও এই অভিযান অক্ষুণ্ণ রাখার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জন-অভিযোগ, সংসদ সদস্য ও রাজ্য সরকারের কাছ থেকে প্রাপ্ত বিষয়াবলি, আন্তঃমন্ত্রণালয় পরামর্শ এবং সংসদীয় প্রতিশ্রুতি সময়মতো ও কার্যকর ও নিষ্পত্তির লক্ষ্যে ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান ৫.০ পরিচালিত হয়।

 

অমীমাংসিত বিষয়ের নিষ্পত্তি এবং স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এই বিশেষ অভিযান ৫.০ পরিচালিত হয়।

এই অভিযান চলাকালে জন-অভিযোগ, সংসদীয় প্রতিশ্রুতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত বিষয়াবলি নিষ্পত্তির কাজ গতি পায়। নীতি আয়োগ সফলভাবে ৪,১০৫টি জন-অভিযোগ, ১২৭টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেফারেন্স, ৩৪টি জন-অভিযোগ সংক্রান্ত আপিল এবং ৫টি সংসদীয় প্রতিশ্রুতি নিষ্পত্তি করেছে। এছাড়া, ফাইল নিষ্পত্তি এবং অফিসের জায়গার সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে প্রায় ৯০ বর্গফুট জায়গা খালি করা হয়েছে। বাতিল বা অব্যবহৃত সামগ্রী বিক্রির মাধ্যমে মোট ১,৯৬,৯০৫ টাকা রাজস্ব আয় হয়েছে।

 

পূর্ববর্তী বছরগুলোর সাফল্যের ধারাবাহিকতা থেকে, নীতি আয়োগ এখন বিশেষ অভিযান ৬.০ হাতে নিয়েছে। এর লক্ষ্য হলো সচিবালয় এবং এর আওতাধীন বা অধীনস্থ কার্যালয়গুলোতে স্বচ্ছতা বজায় রাখার বিষয়টিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং অমীমাংসিত কাজের পরিমাণ যথাসম্ভব নামিয়ে আনা। এই পর্যায়ে মূলত সংসদ সদস্যদের পাঠানো বিষয়াবলি, রাজ্য সরকার ও বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যকার পারস্পরিক বিষয়াবলি, সংসদীয় প্রতিশ্রুতি, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা বিষয়াবলি এবং জন-অভিযোগ ও তার আপিল সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলোর সুরাহা করার পাশাপাশি অপ্রয়োজনীয় নথিপত্র ও কাগজপত্র বাছাই করে বাদ দেওয়ার ওপর জোর দেওয়া হবে। এছাড়া, অফিসের সামগ্রিক পরিচ্ছন্নতা বৃদ্ধি—বিশেষ করে স্থান বা জায়গার সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ক্ষেত্র পর্যায়ের অফিসগুলোর কাজের পরিবেশ উন্নত ওপর বিশেষ গুরুত্বারোপ করা হবে।

 

SC/AB/DM


(রিলিজ আইডি: 2316268) ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Assamese , Tamil , Kannada