প্রধানমন্ত্রীর দপ্তর
লতা মঙ্গেশকরের জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানিয়েছেন
পোস্ট করার দিনক্ষণ:
28 SEP 2026 9:27AM by PIB Agartala
নতুন দিল্লি ২৮ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন লতা দিদিকে তাঁর জন্মজয়ন্তীতে, বলেছেন তিনি সারা বিশ্বে দেশের নাম উজ্জ্বল করেছেন, তাঁর ঐশ্বরিক সঙ্গীত প্রতিভার মাধ্যমে।
প্রধানমন্ত্রী বলেছেন, তিনি শুধু তাঁর সুরেলা কন্ঠ দিয়ে ভারতকে গৌরবান্বিত করেছেন তাই নয়, তিনি দেশের সমৃদ্ধির সঙ্গে যুক্ত প্রতিটি পদক্ষেপকে নিয়মিত উৎসাহও দিয়েছেন। শ্রী মোদী বলেছেন যে, ভারতের সঙ্গীত জগতে তাঁর অনুপম অবদান প্রজন্ম প্রজন্মান্তরে স্মরণীয় হয়ে থাকবে।
এক্স-এ একটি পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন :
“নিজের ঐশ্বরিক গায়ন প্রতিভা দিয়ে সারা বিশ্বে দেশের নাম উজ্জ্বল করা আদরনীয় লতা দিদির জয়ন্তীতে সাদর প্রণাম। উনি ভারতবর্ষকে শুধুমাত্র নিজের সুমধুর সুরে সাজিয়ে তুলেছিলেন তাই নয়, বরং দেশের সমৃদ্ধির সঙ্গে যুক্ত প্রতিটি উদ্যোগকেও প্রতিনিয়ত উৎসাহ দিয়েছেন। ভারতীয় সঙ্গীত জগতে তাঁর অনুপম যোগদান যুগ যুগান্তরে স্মরণীয় হয়ে থাকবে।”
https://x.com/narendramodi/status/2104394023024886261?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2104394023024886261%7Ctwgr%5E6d9526f8f804b5ad16d4c1ad0a0868caf5ad5512%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasepage.aspx%3FPRID%3D2315719reg%3D48lang%3D1
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2316021)
ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam