প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন অভয় সিং-কে এশিয়ান গেমসে স্কোয়াশে পুরুষ সিঙ্গলসে রুপোর পদক জয়ের জন্য

প্রকাশিত: 27 SEP 2026 8:24PM by PIB Kolkata

 নতুন দিল্লি ২৭ সেপ্টেম্বর,২০২৬


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অভিনন্দন জানিয়েছেন অভয় সিং-কে এশিয়ান গেমসে স্কোয়াশে পুরুষদের সিঙ্গলসে রজত পদক জয়ের জন্য।

প্রধানমন্ত্রী বলেছেন যে, তাঁর দক্ষতা এবং একনিষ্ঠতা ভারতকে গর্বিত করেছে, এই সাফল্য বহু বছরের কঠোর পরিশ্রমের প্রতিফলন। এছাড়াও শ্রী মোদী আগামীদিনের জন্য তাঁর আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ভাগ করে নেওয়া একটি পোস্টে লেখা হয়েছে : 

“অভিনন্দন @abhaysinghk98 কে। এশিয়ান গেমসে স্কোয়াশে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদক জয়ের জন্য। তাঁর দক্ষতা এবং একাগ্রতা ভারতকে গর্বিত করেছে। তাঁর এই সাফল্য প্রমাণ করে তাঁর বেশ কয়েক বছরের কঠোর পরিশ্রম। আগামী দিনের জন্য তাঁকে শুভেচ্ছা : PM @narendramodi"”

https://x.com/PMOIndia/status/2104221470645997979?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2104221470645997979%7Ctwgr%5Ecc158b730f0f05d153305d9e19a2748a588f4c40%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2315639reg%3D3lang%3D1

 

SC/AP/CS 


(রিলিজ আইডি: 2315884) ভিজিটরের কাউন্টার : 4